আইপিএল ২০২৩, ম্যাচ ৪৪ঃ গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শেষে পয়েন্ট তালিকা
আপডেট করা - May 2, 2023 11:57 pm

এই ম্যাচ জিততে পারলেই আইপিএলের প্লেঅফের রাস্তাটা কার্যত পাকা করে ফেলত গুজরাত টাইটান্স। সেই সুযোগ তাদের সামনে ছিলও। কিন্তু শেষপর্যন্ত সেই কাজটাই করে উফঠতে পারেনি গুজরকাত টাইটান্স। লো স্কোরিং ম্যাচ হলেও শেষপর্যন্তঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল গুজরাত টইইটান্স। যদিও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরেই রাখল গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালসের কাছে হারলেও াইপিএলের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখত পারল গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালস জিতেলেও পয়েন্ট টেবিলে এখনও তারা লাস্ট বয়ের জায়গাতেই রয়েছে।
১২ পয়েন্ট নিয়ে এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। লক্ষ্যটা ছিল প্লে অফে নিজেদের জায়গাটা পাকা করে ফেলা। কিন্তু সেখানেই তাদের সামনে প্রধান বাধা হয়ে দাঁড়াল এদিন দিল্লি ক্যাপিটালস। কম রান কললেএ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটা হাল না মানা লড়াই চালাল দিল্লি ক্যাপিটলস। আর তাতেই কার্যত বিধ্বস্ত হয়েছে গুজরাত টাইটান্স। শেষপর্যন্ত এদিন ক্রিজে হার্দিক পান্ডিয়া টিকে থাকলেও শেষরক্ষা করতে পারেননি তিনি। তাতেই গুজরাত টাইটান্সের পথ আটকে দুই পয়েন্ট ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস।
এই ম্যাচ জিতে ৬ পয়েন্ট হলেও, পয়েন্ট টেবিলে লাস্ট বয়ের তকমা এখনও পর্যন্ত ঘোচাতে পারল না দিল্লি ক্যাপিটালস। এই ্মযাচ জিততে পারলেওপ্রেলঅফের পৌঁছোর রাস্তা যে াদের এখনও অনেকটা কটিন তা বলার অপেক্ষা রাখে না। টস জিতে এদিন প্রথে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরকাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেখানে শুরু থেকেই দুরন্ত মেজাজে ছিলেন মহম্মদ সামি। তিনি একাই এদিন ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। আর তাতেই দিল্লির ব্যাটিং লাইনআপ ধসে পড়েছিল।
যদিও শেষপর্যন্ত আমন হাকিম খান ও অক্ষর েপটেলদের হাত ধরে ১৩০ রানে পৌঁছতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস। রানটচা কম হলেও, দিল্লি ক্যাপিটালসের বোলাররাও ছিলেন বিধ্বংসী মেজাজে। গুজরাত টাইটান্সের ব্যাটাররা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি। হার্দিক পান্ডিয়া এদিন শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। অর্ধশতরানও পেয়েছিলেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি।
আইপিএলের পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | হার | রানরেট | পয়েন্ট |
| গুজরাত টাইটান্স | ৯ | ৬ | ৩ | +০.৫৩২ | ১২ |
| রাজস্থান রয়্যালস | ৯ | ৫ | ৪ | +০.৮০০ | ১০ |
| লখনউ সুপার জায়ান্টস | ৯ | ৫ | ৪ | +০.৬৩৯ | ১০ |
| চেন্নাই সুপার কিংস | ৯ | ৫ | ৪ | +০.৩২৯ | ১০ |
| রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৯ | ৫ | ৪ | -০.০৩০ | ১০ |
| পঞ্জাব কিংস | ৯ | ৫ | ৪ | -০.৪৪৭ | ১০ |
| মুম্বই ইন্ডিয়ান্স | ৮ | ৪ | ৪ | -০.৫০২ | ৮ |
| কলকাতা নাইট রাইডার্স | ৯ | ৩ | ৬ | -০.১৪৭ | ৬ |
| সানরাইজার্স হায়দরাবাদ | ৮ | ৩ | ৫ | -০.৫৭৭ | ৬ |
| দিল্লি ক্যাপিটালস | ৯ | ৩ | ৬ | -০.৭৬৮ | ৬ |