আইপিএল ২০২৩, ম্যাচ ৪৩: এলএসজি বনাম আরসিবি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

আগের ম্যাচে ২৫৭ রান করে এলএসজির ব্যাটাররা ফর্মে রয়েছেন

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Image Source: IPL/BCCI)

১লা মে, সোমবার, লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৪৩তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) লড়াই করতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে। কেএল রাহুলের নেতৃত্বাধীন দল ঘরের মাঠে নামার আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রেকর্ড সংখ্যক রান করে জিতেছিল। এদিকে আগের ম্যাচে কেকেআরের বিপক্ষে হতাশাজনক হারের সম্মুখীন হয়েছিল আরসিবি।

লখনউ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের আগের ম্যাচে রেকর্ডের খাতায় নাম তুলেছিল ২৫৭ রানের বিশাল সংগ্রহ করে। আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল সেটি। অধিনায়ক কেএল রাহুল বাদে অন্য সব এলএসজি ব্যাটাররা তাঁদের পাওয়ার-হিটিংয়ের ক্ষমতা প্রদর্শন করেছিল। শেষ অবধি ৫৬ রানের আধিপত্যপূর্ণ জয় অর্জন করেছিল তারা।

এদিকে তাদের আসন্ন প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আগের ম্যাচে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কাছে হতাশাজনক হারের সম্মুখীন হয়েছিল। ব্যাঙ্গালোর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ২০১ রান তাড়া করতে নেমেছিল এবং বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে দলকে লড়াইয়ে রেখেছিলেন। তাদের মিডল অর্ডারের ব্যর্থতায় আরসিবি ২১ রানে হেরেছিল।

পিচ কন্ডিশন

এই কেন্দ্রের মন্থর প্রকৃতির কারণে খুব বড় স্কোর উঠছে না। লখনউয়ের পিচে স্পিনারদের জন্য প্রচুর সহায়তা থাকছে। টস জয়ী দল উইকেটের সতেজতার সুবিধা নিতে প্রথমে ব্যাট করতে আগ্রহী হবে। ১৬০ রানের কাছাকাছি স্কোর লড়াকু হতে পারে।

উভয় দলের কম্বিনেশন

লখনউ সুপার জায়ান্টস

দীপক হুডার ফর্ম দলের জন্য চিন্তাজনক হতে পারে এবং তাঁকে বাদ দিয়ে মনন ভোহরাকে খেলানো হতে পারে। এ ছাড়া লখনউয়ের পিচের কথা বিবেচনা করে অফ-স্পিনার কৃষ্ণাপ্পা গৌথামকে দলে রাখা হতে পারে। বোলিংয়ের সময়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যশ ঠাকুর আসতে পারেন।

সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, মনন ভোহরা, আয়ূষ বাদোনি, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই, আভেশ খান, নাভীন-উল-হক।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

তিন নম্বরে শাহবাজ আহমেদকে খেলানোর পরিকল্পনা কাজে আসেনি আগের ম্যাচে। আসন্ন ম্যাচে তিনে ডেভিড উইলেকে পিঞ্চ-হিটার হিসেবে খেলানো হতে পারে। স্পিন সহায়ক লখনউ পিচের কারণে একাদশে কর্ণ শর্মার প্রত্যাবর্তন হতে পারে।

সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, ডেভিড উইলে, গ্লেন ম্যাক্সওয়েল, মাহীপাল লোমরোর, সুয়াশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, কর্ণ শর্মা, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।

হেড-টু-হেড

ম্যাচ – ৩ | লখনউ সুপার জায়ান্টস – ১ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ২

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp