মাঠে নামার জন্য এখনও কুউন্টন ডিকক-কে কয়েকদিন অপেক্ষা করারই বার্তা লোকেশ রাহুলের
আপডেট করা - Apr 19, 2023 10:15 pm

গতবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন কুইন্টন ডিকক। এবারের আইপিএল সুরু হওয়ার আগেও তাদের ওপেনিং পার্টনারশিপ নিয়েই চলছিল নানান আলোচনা। কিন্তু আইপিএল শুরু হওয়ার পর সেই চিত্রটা বদলে গিয়েছে। সেখানেই এখনও পর্যন্ত আইপিেলের মঞ্চে দেখা যায়নি। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও সেই কাইল মেয়ার্সকে নিয়েি ওপেনিংয়ে নেমেছিলেন লোকেশ রাহুল। কুইন্টন ডিকক-কে যে এখনও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তা ম্যাচ শুরু হও.ার সময়ই কার্যত বুঝিয়ে দিয়েছেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল।
এবারের আইঅপিএলে প্রতম দিকের দুটো ম্যাচে কুইন্টন ডিকক খেলেননি । দেশের হয়ে খেলা থাকার জন্য প্রতম তেকে তাঁকে পায়নি লখনউ সুপার জায়ান্টস। সেখানেই তাঁর জায়গায় লোকেশ রাহুলের সহ্গে ওপেনি্ংয়ে জুটি বেঁধেছিলেন কাইল মেয়ার্স। প্রথম ম্যাচ থেকেই নজর কাড়া পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। আর সেই পারফর্ম্যান্সের জেরেই যেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনিংয়ে নিজের জায়গাটা কার্যত পাকা করে রেখেছেন তিনি। সেই কারণেই যে কুইন্টন ডিককে ওপেনিংয়ে খেলানো যাচ্ছে না তা স্পষ্ট।
২০২২ সালে আইপিএলে লখনউয়ের হয়ে ৫০৮ রান করেছিলেন কুইন্টন ডিকক
এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও লখনউ সুপার জায়ান্টসের ওপেনিংয়ে দিকেই নজর দিয়েছিলেন সকলে। কিন্তু সেখানেও ওপেনিং জুটি না বদলের সিদ্ধান্তই নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্ট। এদিনও কাইল মেয়ার্সকেই দলে রেখেছিল তারা। এই ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টসের হয়ে তিন ম্যাচেই অর্ধশতরকানের ইনিংস খেলেছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও অর্ধশতরান পেয়েছেন কাইল মেয়ার্স। এদিনও ৫১ রান করেছেন তিনি। কুইন্টন ডিককের প্রতম একাদশে আসার অপেক্ষাটা যে ক্রমশই বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসের সময়ই লোকেশ রাহুল জানিয়েছেন, এটা খুবই দূর্ভাগ্যজনক যে কুইন্টন ডিকক-এর মতো ক্রিকেটারকে বসে থাকতে হচ্ছে। কিন্তু আমরা চারজনের বেশী বিদেশী খেলাতে পারব না। তাঁকে আরও কিছু সময় হয়ত অপেক্ষা করতে হবে। কাইল মেয়ার্স সত্যিই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। কুউন্টন ডিককের কাছে সেটা খানিকটা দূর্ভাগ্যজনক। তাঁর সঙ্গে খেলার মুহর্তগুলো আমি সবসময়ই উপভোগ করেছি। কিন্তু এখনেরপ জন্য তিনি খেলতে পারছেন না।
গতবার লোকেশ রাহুলের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছিলেন কুইন্টন ডিকক। ২০২২ সালে ১৪৮.৯৭ স্ট্রাইকরেট রেখে ৫০৮ রান করেছিলেন কুইন্টন ডিকক। সেইসঙ্গে তাঁর গড় ছিল ৩৬.২৮। কবে লখলউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামতে পারেন লোকেশ রাহুল, সেটাই এখন দেখার।