আইপিএল ২০২২, ম্যাচ ৯: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

গত ম্যাচের পেয়ার অফ দ্য ম্যাচ সঞ্জু স্যামসনের দিকে নজর থাকবে

Sanju Samson
Sanju Samson. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শনিবার আইপিএল ২০২২-এর নবম ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে মরসুমের প্রথম ম্যাচে হারা অভ্যাস করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এক পর্যায়ে তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলায় খুব বেশ অনেকটা এগিয়েছিল কিন্তু ললিত যাদব ও অক্ষর প্যাটেলের দুর্দান্ত ব্যাটিং তাদের কাছ থেকে খেলাটি কেড়ে নেয়। ঈশান কিষাণ, বাসিল থাম্প, মুরুগান অশ্বিনদের পারফর্ম্যান্স মুম্বই টিম ম্যানেজমেন্টের মনোবল বাড়াবে। চোট সারিয়ে ফিরে আসছেন সূর্যকুমার যাদব।

অন্যদিকে রাজস্থান রয়্যালস এবারের আইপিএলে ভারসাম্যপূর্ণ দলগুলির একটি। তারা তাদের প্রথম খেলায় অসাধারণ ছিল এবং তারা সানরাইজার্সের বিপক্ষে সহজে ৬১ রানের জয় পেয়েছে। শীর্ষ ৫ ব্যাটারকেই ছন্দে দেখিয়েছিল এবং পরে বোলাররা বাকি কাজ করেছে। তাদের নতুন বলের বোলাররা ও স্পিনাররা উভয়েই ছন্দে আছে।

পিচ রিপোর্ট

এখানে খেলা শেষ ২ ম্যাচে আমরা সম্পূর্ণ আলাদা দুটি চরিত্রের পিচ দেখেছি। এই ম্যাচে উইকেট কেমন থাকবে তা অনুমান করা কঠিন। তবে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার কথাই ভাববে।

সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স

ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ডেওয়াল্ড ব্রেভিস, কাইরন পোলার্ড, টিম ডেভিড, মুরুগান অশ্বিন, জসপ্রিত বুমরাহ, বাসিল থাম্পি, টাইমাল মিলস।

রাজস্থান রয়্যালস 

যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেমস নিশ্যাম, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ। 

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রোহিত শর্মা – প্রথম ম্যাচে ৩২ বলে ৪১ রান করে আউট হন তিনি। রাজস্থানের পেসাররা আগের ম্যাচে মূলত শর্ট পিচ বোলিং করেছিলেন এবং রোহিতে শর্ট পিচ বোলিং পেলে পুল মারার সুযোগ ছাড়েন না।

দেবদত্ত পাড়িক্কাল – রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর নতুন ভূমিকায় ২৯ বলে ৪১ রানে আউট হওয়ার আগে সানরাইজার্সের বিরুদ্ধে কিছু বেশ কিছু চোখধাঁধানো স্ট্রোক খেলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যদিও কঠিন পরীক্ষা।

অলরাউন্ডার

জেমস নিশ্যাম – প্রথম ম্যাচে সুযোগ পাননি। কিন্তু কুল্টার-নাইলের জায়গায় দ্বিতীয় ম্যাচে আসতে পারেন। অতীতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার অভিজ্ঞতা রাজস্থানের হয়ে কাজে লাগাতে পারবেন।

বোলার

মুরুগান অশ্বিন – তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর প্রথম ম্যাচেই নজর কেড়েছেন। ৪ ওভারে মাত্র .১৪ রান দিয়ে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়েছিলেন।

যুজবেন্দ্র চাহাল – তিনি ৫.৫ ইকোনমিতে ৩ উইকেট তোলেন। তিনি ব্যাটারদের মন দ্রুত পড়ে ফেলেন এবং মুম্বইয়ের আগ্রাসী কিন্তু অনভিজ্ঞ মিডল অর্ডারকে ভাঙার কাজটি ভালোভাবে করতে পারবেন।

উইকেটকিপার

সঞ্জু স্যামসন – রয়্যালসের প্রথম ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়া স্যামসন ২৭ বলে ৫৫ রান করেন। এই ছন্দ তিনি বজায় রাখতে চায়বেন।   

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রোহিত শর্মা, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কাল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, টিম ডেভিড, জেমস নিশ্যাম, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল (অধিনায়ক)

close whatsapp