আইপিএল ২০২৩-এ প্ৰথম শতরান এল হ্যারি ব্রুকের ব্যাট থেকে

Harry Brook
Harry Brook. (Photo Source: IPL/BCCI)

১৪ই এপ্রিল, শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লি (আইপিএল) ২০২৩-এর ১৯ তম ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই ১৬ তম সংস্করণের প্ৰথম শতরানটি এসআরএইচের ওপেনার হ্যারি ব্রুকের ব্যাট থেকে এল।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক নীতিশ রানা। শুরু থেকেই কেকেআরের বোলারদের উপর চাপ সৃষ্টি করেন হ্যারি ব্রুক। তিনি ৫৫ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে ছিল ১২টি চার এবং ৩টি ছয়। তিনি প্ৰথম তিনটি ম্যাচে ব্যাট হাতে খুব একটা ভালো রান পাননি, যার কারণে তাকে অনেক সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছিল। তিনি রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে ২১ বলে ১৩ রান, লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ৪ বলে ৩ রান এবং পঞ্জাব কিংসের (পিবিকেএস) ১৪ বলে ১৩ রান করেছিলেন। কেকেআরের বিরুদ্ধে এই দুর্দান্ত শতরান করার মাধ্যমে তিনি সমালোচকদের যোগ্য জবাব দিলেন।

জয়ের জন্য ২২৯ রান করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে

হ্যারি ব্রুক বাদেও ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেছেন অধিনায়ক এডেন মার্করাম। তিনি ২৬ বলে ৫০ রান করে আউট হন। অভিষেক শর্মাও ১৭ বলে ৩২ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষে হেনরিখ ক্লাসেন ৬ বলে অপরাজিত ১৬ রানের একটি ভালো ইনিংস খেলেন। এই ইনিংসগুলির হাত ধরে ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ।

এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের নেওয়া ৪টি উইকেটের মধ্যে ৩টি উইকেটই নেন রাসেল। কিন্তু তিনি চোট পাওয়ার কারণে ২.১ ওভারের বেশি বল করতে পারেননি। বরুণ চক্রবর্তী ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ইতিমধ্যেই রাহমানুল্লাহ গুরবাজের উইকেট হারিয়েছে কেকেআর। এই ম্যাচে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp