আরসিবির বিরুদ্ধেও ৭ রানে থামলেন রোহিত শর্মা, একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়লেন হিটম্যান

Rohit Sharma
Rohit Sharma. ( Image Source: Jio cinema )

৭,০,০,৩,২, শেষ পাঁচ ম্যাচে এটাই রোহিত শর্মার রান। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কারাপ সময়টা যেন কিছুতেই কাটছে না রোহিত শর্মার। হিটম্যানের ব্যাটে এবার সুধুই ব্যর্থতার ছোঁয়া ।তাঁর এই পারফরম্যান্স যেমন ভক্তরা মেনে নিতে পারছেন না। ঠিক তেমনই রোহিত শর্মাও বোধহয় মেনে নিতে পারছেন না। সেজন্যই তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭ রানে আউট হয়ে তিনি যখন মাঠ ছাড়ছেন, সেই সময় তাঁর চেহারায় হতাশায় বিধ্বস্ত হওয়ার ছাপ স্পষ্ট। ডাগ আউটে পৌঁছনোর পরও রোহিত শর্মার চোখ মুখের সেই হতাশায় ছাপটা আরও প্রবল ছিল।

একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার পর যে রোহিত শর্মার মানসিক চাপও বাড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও ৭ রানে আউট হয়ে যাওয়ার পর যেন সেটামেনে নিতে পারছিলেন না দ্য হিটম্যান। মাঠে তো অবশ্যই, ডাগ আউটেও রোহিত শর্মার বিধ্বস্ত চেহারাটা দেখা যাচ্ছিল। যেন বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। ওয়ানিন্দু হাসারঙ্গার বোলিংয়েই অলবি ডব্লু হয়ে সাজঘরে ফিরেছিলেন রোহিত শর্মা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ৭ রানেই ফিরে গিয়েছেন রোহিত শর্মা

চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই ধরা ধরে রাখতে পারেননি মুম্বই নইন্ডিয়ান্সের তারকা অধিনায়ক। বরং শেষ পাঁচম্যাচে দুই অঙ্কের গন্ডীই টপকাতে পারেননি তিনি। যার মধ্যে দুটো ম্যাচে তো শূন্য রানেই সাজঘরে ফিরতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিলেন তিনি। সেখানেই ব্যাট হাতে খানিকটা সাবধানী চিলেন রোহিত শর্মা। কিন্তু তাতেও শেষরক্ষা করতে পারেননি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৭ রানেই সাজঘরের রাস্তা ধরেছিলেন দ্য হিটম্যান।

আউট হওয়ার পর নিজেরক হতাশা এদিন আর লোকাতে পারেননি রোহিত শর্মা। মাঠের বাইরেও দীর্ঘক্ষম প্ল্যাড, গ্রাভস পরেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। এদিন ওয়ানিন্দু হসারারঙ্গার বোলিংয়ের ডিফেন্সের করার সময়ই বল প্যাডে লাগে। ফিল্ড আম্পায়ার অবশ্য প্রথমে আউট দেননি। কিন্তু ডুপ্লেসি ডিআরএস নিয়েছিলেন। সেখানেই তাঁকে আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। সেই সিদ্ধান্ত দেখার পরই কার্যত হতাশার ছাপ ছিল রোহিত শর্মার চোখে মুখে। এমন ফলাফলটা যে এরকেবারেই রোহিত শর্মা মেনে নিতে পারছেন না তা বুঝতে কারোরই বাকি ছিল না।

শেষ পাঁচ ম্যাচেই চূড়ান্ত ব্যর্ত হয়ে সাজঘরে ফিরতে হয়েছে রোহিত শর্মাকে। তাঁর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যে সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। শেষ পাঁচ ম্যাচে রোহিত শর্মা রান করেছেন ৭, ০, ০, ৩, ২। এদিন ৭ রানে সাজঘরে ফিরেছেন রোহিত শর্মা। হাতে বেশী ম্যাচ বাকি নেই। হিটম্যান কী পারবেন তাঁর এই কারাপ সময়টা কাটিয়ে উঠতে।

close whatsapp