হার্দিক পান্ডিয়াকে নিয়ে স্বস্তি গুজরাত টাইটান্সে, এনসিএ-তে ইয়ো ইয়ো টেস্টে পাশ করলেন হার্দিক
আপডেট করা - Mar 16, 2022 7:27 pm

হার্দিক পান্ডিয়াকে নিয়ে অবশেষে স্বস্তি গুজরাত টাইটান্সের। এনসিএ-তে ইয়ে ইয়ো টেস্ট পাশ করলেন হার্দিক পান্ডিয়। একইসঙ্গে ১০ ওভার বোলিং করার চ্যালেঞ্জেও ফুল মার্কস পেয়ে উতরে গিয়েছেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। আইপিএলের বাইশগজে নামার আর কোনো সমস্যাই নেই হার্দিক পান্ডিয়ার। এখন শুদুই গুজরাত টাইটান্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি। আইপিএলের মঞ্চে এই প্রথমবার অধিনায়ক হিসাবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে।
এবারের আইপিএল আট দলের পরিবর্তে হবে দশ দল নিয়ে। সেখানেই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে এবারের আইপিএলে এসেছে নতুন দল হিসাবে এসেছে গুজরাত টাইটান্স। বিরট অঙ্কে এবারের আইপিএলে যোগ হয়েছে দুই ফ্র্যাঞ্চাইজিই। সেখানেই এবার গুজরাত টাইটান্স শিবিরে গিয়েছেন হার্দিক পন্ডিয়া। শুধু তাই নয় মুম্বই তাঁকে ছেড়ে দেওয়ার পর ১৫ কোটি টাকায় হার্দিক পন্ডিয়াকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স।
মরসুম শুরু হওয়ার আগেই ঘরের ছেলে হার্দিককে অধিনায়ক হিসাবেও ঘোষণা করেছে গুজরাত টাইান্স। কিন্তু আইপিএল শুরুর কয়েকদিন আগই চিন্তা বেড়েছিল গুজরাত টাইটান্সের। হার্দিক পান্ডিয়াকে নিয়ে শুরু হয়েছিল নতুন করে জল্পনা। এনসিএ-তে হার্দিকের ফিটনেস ট্রেনিং হওয়ার পরই আইপিএলের মঞ্চে তাঁকে খেলার অনুমতি দেওয়ার কথা শোনা গিয়েছিল বোর্ডের তরফে। আর তাতেই গুজরাত টাইটান্সের চিন্তাও ক্রমশ বাড়তে শুরু করেছিল।
এনসিএ-তে ইয়ো ইয়ো টেস্টে পাশ করলেন হার্দিক পান্ডিয়া
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেই হার্দিক পান্ডিয়াকেই পাওয়া যাবে কিনা তা নিয়ে হঠাত্ দেখা গিয়েছিল সংশয়। আইপিএলের আগে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ফিটনেস দেখার জন্য এনসিএ-তে হাত্ই ফিটনেস শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথমে অবশ্য হার্দিক পান্ডিয়া যাবেন না বলেই শোনা গিয়েছিল। কিন্তু এরপরই বোর্ডের তরফে তাঁকে সেই শিবিরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এরপরই বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে হার্দিক যদি ফিটনেস টেস্ট পাশ করতে না পারেন, তবে এবারের আইপিএলে তাঁর পক্ষে নামা সম্ভব হবে না। এমন কথা শোনার পর গুজরাত টাইটান্সের চিন্তা বাড়াটাই স্বাভাবিক। এরপরই অবশ্য হা্দিক পান্ডিয়া এনলসিএ-তে ফিটনেস টেস্টে যোগ দিয়েছিলেন। বোর্ডের নিয়ম অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে ইয়ো ইয়ো টেস্ট পাশ করতেই হত।
ফিটনেসের টেস্টের পাশাপাশি ১৩৫ কিমি বেগে বল করতেও দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে
দুদিনের ফিটনেস টেস্ট চলার পর বুধবারই হাসি ফুটেছে গুজরাত টাইটান্স কর্তাদের মুখে। ফিটনেস টেস্ট পাশ করে গিয়্ছেন হার্দিক। ইয়ো ইয়ো টেস্টে পাশ তে করেছেনই, সেইসঙ্গে ১০ ওভার বোলিং করার চ্যালেঞ্জেও নাকি উতরে গিয়েছেন তিনি। যদিও শোনাযাচ্ছে ১০ ওভার বোলিং তাঁর না করলেও চলত। কিন্তু হার্দিক পান্ডিয়া নাকি নিজে থেকেই বোলিং করেছেন এবং ১৩৫ কমি গতি রেখেই এনসিএ-তে বোলিং করেছেন তিনি। আর তাতেই খুসি এনসিএ-র ফিটনেস ট্রেনার থেকে গুজরাত টাইটান্স কর্তারাও।
এখনও সরকারীভাবে না জানালেও, হার্দিক পান্ডিয়া যে আইপিএলে নামার জন্য এক প্রকার তৈরি তা বেশ স্পষ্ট। টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই আর ভারতীয় দলের হয়ে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। চোট সরিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার জন্যই সেই বিরতি নিয়েছিলেন তিনি। আর হার্দিক যে পুরোপুরি ফিট রয়েছেন, সেই প্রমাণ তিনিও দিয়ে দিয়েছেন।
যদিও সূত্রের খবর যারা চোট পেয়েছিলেন, তাদের জন্যই বিশেষ করে এই ফিটনেস শিবির আয়োজন করা হয়েছিল। হার্দিককে ডাকা হয়েছিল তাঁর ফিটনেস অ্যাসেস করার জন্য। ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা তিনি। সেজন্যই আইপিএলের আগে হার্দিকের ফিটনেস লেভেলটা দেখে নিতে চেয়েছিল বো্র্ড।