আইপিএল ২০২৩-এ সেরা পাঁচ সফল পারফর্মার
আপডেট করা - May 30, 2023 10:20 pm

আইপিএলের মঞ্চে এবার রেকর্ডের ছড়াছড়ি। লিগ পর্বের প্রথম ম্যাচ থেকেই এবারের আইপিএল ঘিরে ছিল একের পর এক চমক। যদিও শেষপর্যন্ত আইপিএলের ফাইনালে উঠেছিল এবার চেন্নাই সুপার কিংস এহং গুজরাত টাইটান্স। সেখানেই গুজরাত টাইটান্সকে হারিয়ে এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও গোটা আইপিএল জুড়ে েবার নানান রেকর্ড গড়েছেন তারকা ক্রিকেটাররা। ব্যাটিং থেকে বোলিংয়ে নানান সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে এবার। এই প্রতিবেদনে তেমন সেরা পাঁচ পারফর্মারকে নিয়ে আলোচনা করব আমরা।
এবারের আইপিএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল.। তাঁর ব্যাটের জাদুেতে এবার মুগ্ধ হয়েছেন সকলেই। সেইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাফ ডুপ্লেসিও একেবারেই পিছনে নেই কারোর। বয়স যে একটা সংখ্যা মাত্র সেটা এবারের আইপিএলে প্রমাণ করেছেন এঅ তারকা ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি প্লেঅফে পৌঁছতে পারত তবে তিনিও অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকতেন।
এবারের আইপিএলে বেশীরভাগ সেরা পারফরম্যান্স এসেছে গুজরাত টাইটান্স শিবিরের তরফ থেকেই। মহম্মদ সামি এারের আইপিেলের সর্বোচ্চ উইকেট নিয়েছেন। সেখানেই গোটা আইপিএলে ৬৪ ওভার বোলিং করেছেন মহম্মদ সামি। যদিও শেষপর্যন্ত তাঁর মথাতেই উঠেছে এবারের পার্পল ক্যাপ। তাঁর সঙ্গেই এবার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মোহিত শর্মাও। আইপিএলের মঞ্চ দিয়ে যেন এক স্বপ্নের প্রত্যাবর্তন হয়েছে তাঁরও।
চলতি আইপিএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন যারা
১. শুভমন গিল

এবারের আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। আইপিএলের ম়্চে সময় যত এগিয়েছে ততই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাঁর ব্যাটেই এবারের আইপিএলে সর্বোচ্চ রান এসেছে। গুজরাত টাইটান্সের ফাইনালের মঞ্চে পৌঁছনোর অন্যতম কারিগড় যে এই তারকা ক্রিকেটার ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সদ্য শেষ হওয়া আইপিএলে এবার ৭৯০ রান করে অরেঞ্জ ক্যাপও মাথায় তুলেছেন শুভমন গিল।
শুধুমাত্র তাই নয়, এবারের আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরীও করেছেন তিনি। তিনটি সেঞ্চুরী এসেছে শুভমন গিলের ব্যাট থেকে। লিগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আইপিএলের কোয়ালিফায়ার টু-তেও তাঁর ব্যাটে দেখা গিয়েছিল রানের ঝলক। গোটা আইপিএলে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। ৩৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।