শেষ তিন থেকে চার বছর ধরে ফিনিশার হওয়ার প্রস্তুতিই সারছেন রাহুল তেওয়াটিয়া
আপডেট করা - Apr 14, 2023 12:14 pm

পঞ্জাব কিংসকে হারিয়েই ফের জয়ের সরণীতে ফিরেছে গুজরাত টাইটান্স। মোহিত শর্মা, শুভমন গিলদের সঙ্গে ফের একবার নজর কেড়েছেন রাহু তেওয়টিয়া। পঞ্জাব কিংসের বিরুদ্ধেও গুজরাত টাইটান্সের ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ২০২২ সাল থেকেই গুজরাত টাইটান্সের হয়েএি ভূমিকায় দেখা যাচ্ছে এই ক্রিকেটারকে। এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ালেও সেখানেও শেষ মুহূর্তে ফিনিশিং টাচ দিয়েছিলেন সেই তারকা ক্রিকটার রাহুল তেওয়াটিয়া। ম্যাচ শেষে এই নতুন ভূমিকা নিয়েই এবার মুখ খুলেছেন তিনি।
হঠাত্ করে নয়, শেষ দুই থেকে তিন বছর ধরে ফিনিশারের ভূমিকায় খেলার প্রস্তুতিই সারছেন রাহুল তেওয়াটিয়া। আর সেই প্রস্তুতির ফলেই যে হুজরাত টাইটান্সের হয়ে এই সাফল্য পাচ্ছেন রাহুল তেওয়াটিয়া তা মানতে কোনও দ্বিধা করেননি এই তারকা ক্রিকেটার। শেষম্যচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুভমন গিল সাজঘরে ফেরার পর খানিকটা যেন চাপে পড়ে গিয়েছিল হুজরাত টাইটান্স। সেই মুহূর্তে ক্রিজে ডেভিড মিলারের সঙ্গে ছিলেন তারকা রাহুল তেওয়াটিয়া।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতিয়েছেন রাহুল তেওয়াটিয়া
স্যাম কারানের ওভারে পরপর দুই বলে রান না হওয়াতে চাপটা বাড়তে শুরু করেছিল। সেই জায়গাতেই ফিনিশারের বূমিকায় দেখা গিয়েছিল রাহুল তেওয়াটিয়াকে। শেষ ওভারে তাঁর ব্যাট থেকে বাউন্ডারিই গুজরাত টাইটান্সকে কাঙ্খিত সেই জয় এনে দিয়েছিল। এবার অবশ্য এটাই প্রথম নয়। কয়েকদিন আগেও গুজরাত টাইটান্সকে এমন জায়গা থেকে ম্যাচ জেতাতে দেখা গিয়েছিল এই তারকা ক্রিকেটারকে। তিনি যে এই ভূমিকা পালন করতে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত তা ম্যাচ শেষে জানাতে দ্বিধা করেননি রাহুল তেওয়াটিয়া।
ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “২০২০ সালে যখন আমি রাজস্থান রয়্যালসের হয়ে খেলতাম সেই সময় থেকেই আমাকে এই নতুন ভূমিকা দেওয়া হয়েছিল। লিগদের ১৪টি ম্যাচে অন্তত আট থেকে নয়টি ম্যাচে এণন পরিস্থিতিতে তোমায় ব্যাটিং করতে হবে। বেশীরঙাদ সময়ই ব্যাটিং করতে হয় ১৩ থেকে ১৪ ওভারের সময়ে। শেষ তিন থেকে চার বছর ধরে এই ভূমিকায় পালনের প্রস্তুতিই করছি আমি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিেজের লক্ষ্য স্থির করি আমি”।
একইসঙ্গে এদিন পঞ্জাব কিংসের বোলারদের প্রশংসাও শোনা গিয়েছে এই রাহুল তেওয়াটিয়ার মুখ। থেকে ১৫৩ রান করলেও সেখানে যে হুজরাত টাইাটান্স ব্যাটারদের সামনে তারা একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই জায়গা থেকেই গুজরাতকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রাহুল ত্রিপাঠি।