গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণ নিয়ে আশাবাদী আকাশ চোপড়া

Aakash Chopra
Aakash Chopra. (Photo Source: Instagram)

এবারের আইপিএলে জয় দিয়ে যাত্রা শুরু করলেও তৃতীয় ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের সামনে থেমে গিয়েছিল গুজরাত টাইটান্সের জয় যাত্রা। কলকাতা নাইট  রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করেও শেষপর্যন্ত হারতেই হয়েছিল গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সকে। এবার তাদের সামনে পঞ্জাব কিংস। তবে ঘরের মাঠে নয়, মোহালীতেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে চলেছে গুজরাত টাইটান্স নামতে চলেছে। গ়ত ম্যাচে বড় রান করতে হারলেও, প়্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে গুজরাত টাইটান্সের বোলিং লাইনআপের প্রশংসাই শোনা গেল আকাশ চোপড়ার মুখে।

গতম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছিল গুজরাত টাইটান্স। সেখানেই শেষ ওভারে যস দয়ালের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে কলকাতা নাইট রাই়ার্সকে অবিশ্বাস জয় এনে দিয়েছলেন রিঙ্কু সিং।  সেই ম্যাচের পর এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে নামার আগে যস দয়ালকে প্রতম একাশে না রাখারই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে এই পরিস্থি্তি কাটানোর জন্য তাঁকে কিছুটা সময় দেওয়া উচিত্।

গতম্যাচে বড় রান করেও নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছিল গুজরাত টাইটান্স

তব পঢ্জাব কিংসের বিরুদ্ধে কিন্তু  গুজরাত টািটান্সের বোলিংকেই বাজি ধরেছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। তাঁর মতে হুজরাত টাইটান্স সিবিরে রয়েথেন মহম্মদ সামি, রশিদ খানদের মতো বোলাররা। বরং এই ম্যাতে শিখর ধওয়ানদের বিরুদ্ধে য়শ দয়ালের পরিবর্তে শিবম মাভিকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া। তাঁর মতে এবারের আইপিেলে গুজরাত টাইটান্সের বোলিং লাইন আপ অন্যতম শক্তিশালী। পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে সেদিকেই যে বাডতি নজর দেওয়ার বার্তা আকতাশ চোপড়ার তা বলার অপেক্ষা রাখে না।

নিজস্ব ইউটিউব চ্যানেল আকাশ চোপড়া জানিয়েছেন, “তাদের দলে আলজারি জোসেফ, জশুয়া লিটল এবং মহম্মদ সামি রয়েছে। যেকোনও মুহূর্তেই তারা অসে্ধারণ বোলিং করার দক্ষতা রাখে। গুজরাত টাইটান্সের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী এবং হেলদি। প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের কাছে অনেক অপশনও রয়েছে”।

গতম্যাচে শারীরিক অসুস্থতার জন্য বিশ্রাম দেওয়া েহয়েছিল হার্দিক পান্ডিয়াকে। পঞ্জাব কিংসের বিরুদ্ধেই তাঁর দলে ফেরা নিয়ে সকলে বেশ উচ্ছ্বসিত রয়েছে।  হার্দিক জোর কদমে প্রস্তুতিও চালাচ্ছেন।  অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দলে ফেরাটা যে গুজরাত টাইটান্সের ব্যাটিংয়ের সঙ্গে বোলিংকেও শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই ম্যাচে যশ দয়ালের পরিবর্তে শিবম মাভিকেও খেলানো হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp