আইপিএল ২০২২, ম্যাচ ৩৭: লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
মুম্বইয়ের বিরুদ্ধে শেষবার যখন লখনউ মুখোমুখি হয়েছিল তখন কেএল রাহুলের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল
আপডেট করা - Apr 23, 2022 10:25 pm

প্রিভিউ
রবিবার আইপিএল ২০২২-এর ৩৭তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হবে। ৭ ম্যাচে ৪ জয়ের সাথে এলএসজি পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এবং চলতি টুর্নামেন্টের সবচেয়ে ব্যর্থ দলের বিরুদ্ধে দুই পয়েন্ট পাওয়ার সুযোগ হারাতে চাইবে না। যদিও আগের ৩টি ম্যাচের মধ্যে ২টিতে হেরে যাওয়ায় টুর্নামেন্টে তারা কিছুটা ধাক্কা খেয়েছে। তাদের শেষ খেলা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে যেটি আরসিবি ১৮ রানে জিতেছিল। সেই ম্যাচে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় এলএসজি।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স একটি ভয়াবহ অভিযানের মধ্য দিয়ে যাচ্ছে কারণ তারা এখনও অবধি সাতটি ম্যাচ খেলে সাতটিই হেরেছে। রোহিত শর্মার ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। বোলিং বিভাগে কাউকেই স্থায়ী মনে হচ্ছে না। কাইরন পোলার্ড যেন তাঁর অতীতের ছায়া। এতো সব হতাশার মাঝে সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিসদের পারফর্ম্যান্স কিছু হলেও আশার আলো দেখাবে দলকে। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ বলে হেরেছিল এমআই।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে ব্যাটাররা সুবিধা পেয়ে থাকেন। তবে ইনিংসের শুরুর দিকে সুইং পান পেসাররা। মুম্বইয়ের স্যামস ও লখনউয়ের হোল্ডার বোলিং উপভোগ করবেন। টসজয়ী অধিনায়ক বোলিং করার কথা ভাববে।
সম্ভাব্য একাদশ
লখনউ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক (উইকেটকিপার), কেএল রাহুল (অধিনায়ক), মার্কাস স্টইনিস, ক্রূণাল পান্ডিয়া, দীপক হুডা, আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌথাম, জেসন হোল্ডার, অ্যান্ড্রু টাই, আভেশ খান, রবি বিষ্ণোই।
মুম্বই ইন্ডিয়ান্স
ঈশান কিষাণ (উইকেটকিপার), ডেওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হৃতিক শোকিন, ড্যানিয়েল স্যামস, জয়দেব উনাদকাট, জসপ্রিত বুমরাহ্, রাইলি মেরেডিথ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
দীপক হুডা – প্রথম ম্যাচে ৫৫ করার পর কয়েক ম্যাচ নিষ্প্রভ দেখাচ্ছে তাঁকে। যদিও বেশ কিছু ম্যাচে কম ওভার বাকি থাকা অবস্থায় নেমে ২০-৩০ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। ৭ ম্যাচে ২৬.১৪ গড় এবং ১২৯.৭৮ স্ট্রাইক রেটে ১৮৩ রান করেছেন।
সূরযকুমার যাদব – চূড়ান্ত হতাশাজনক অভিযানে যে খেলোয়াড়ের পারফর্ম্যান্স টিম ম্যানেজমেন্টকে ভরসা যোগাবে তিনি সূর্যকুমার। ৫ ম্যাচে ২৩২ রান করেছেন ১৫৩-এর বেশী স্ট্রাইক রেটে।
অলরাউন্ডার
জেসন হোল্ডার – ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ২১.৬২ গড়ে। পাওয়ারপ্লে ওভার, মিডল ওভার, ডেথ ওভার – তিন সময়েই তাঁকে নিশ্চিন্তে বল দেওয়ার ভরসা পাচ্ছেন অধিনায়ক। ব্যাট হাতে এখনও বিশেষ সুযোগ আসেনি।
বোলার
আভেশ খান – চলতি আইপিএলে এলএসজির সেরা বোলার এবং ৭ ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি সপ্তম সর্বোচ্চ উইলেটশিকারী। গড় ২০.০৯।
জয়দেব উনাদকাট – এখনও অবধি খুব বেশী ধারাবাহিকতা দেখাতে না পারলেও অন্তত কিছু হলেও উইকেট নিচ্ছেন। এখনও অবধি প্রাপ্ত উইকেটের সংখ্যা ৬।
উইকেটকিপার
কেএল রাহুল – ৭ ম্যাচে ২৬৫ রান করেছেন ৪৪.১৭ গড়ে এবং ১৪১.৭১ স্ট্রাইক রেটে, এবং এই মরসুমেই মুম্বইয়ের বিরুদ্ধে একটি সেঞ্চুরি করেছেন।
কুইন্টন ডি কক – ২১৫ রান করেছেন ১৩৪.৩৭ স্ট্রাইক রেটে এবং ইতোমধ্যে দুটি হাফ সেঞ্চুরি করেছেন। মুম্বইয়ের বোলারদের পাওয়ারপ্লেতে উইকেট তোলার ব্যর্থতাকে কাজে লাগিয়ে বড় রান করার সুযোগ আছে তাঁর সামনে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
কুইন্টন ডি কক, কেএল রাহুল (অধিনায়ক), তিলক ভার্মা, দীপক হুডা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ক্রূণাল পান্ডিয়া, ড্যানিয়েল স্যামস, জেসন হোল্ডার, জয়দেব উনাদকাট, রবি বিষ্ণোই, আভেশ খান।