আইপিএল ২০২৩, ম্যাচ ১৭: চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
রয়্যালসের জস বাটলার ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে কার্যকর বাছাই হতে পারেন
আপডেট করা - Apr 12, 2023 12:23 pm

প্রিভিউ
চেন্নাই সুপার কিংস (সিএসকে) ১২ই এপ্রিল, বুধবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ১৭তম ম্যাচে রাজস্থান রয়্যালস (আরআর)-এর মুখোমুখি হবে। উভয় দলের মধ্যে ২৭টি ম্যাচে সিএসকে জিতেছে ১৫টি এবং আরআরের জয় এসেছে ১২টি ম্যাচে। দুই দলই এই মরসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জিতেছে। রাজস্থান পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবং সিএসকে রয়েছে পঞ্চম স্থানে। তাদের আগের ম্যাচে ১৮.১ ওভারে ১৫৮ রানের লক্ষ্য তাড়া করে সিএসকে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে পরাজিত করেছিল। রবীন্দ্র জাদেজা বল হাতে চার ওভারে ২০ রান দিয়ে তিনটি উইকেট তুলেছিলেন। অজিঙ্ক্যা রাহানে সিএসকের হয়ে অভিষেকে মাত্র ২৭ বলে ৬১ রান করেছিলেন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের আগের ম্যাচে আরআরের ব্যাটাররা আরও একবার ব্যাটিংয়ের মাস্টারক্লাস প্রদর্শন করেছিল। প্রথমে ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছিল। যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার উভয়েই রয়্যালসের হয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন। ট্রেন্ট বোল্ট তাঁর প্রথম ওভারে দুটিসহ মোট তিনটি উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল চার ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নিয়ে তাঁর স্বপ্নের ফর্ম অব্যাহত রাখেন। মাত্র ৩১ বলে ৬০ রান করার জন্য জয়সওয়ালকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। বিপক্ষকে ১৪২ রানে সীমাবদ্ধ রাখার পরে আরআর ৫৭ রানে ম্যাচটি জিতেছিল।
সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, আজিঙ্ক্যা রাহানে, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, ডোয়েন প্রিটোরিয়াস, মাহীষ থীকশানা, তুষার দেশপান্ডে।
রাজস্থান রয়্যালস
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, আকাশ বশিষ্ঠ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
রুতুরাজ গায়কওয়াড় – তিন ম্যাচ খেলে সিএসকে ওপেনার ১৮৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন।
যশস্বী জয়সওয়াল – ১৬৪.৪৭ স্ট্রাইক রেট খেলে বাঁ-হাতি ওপেনার এখনও অবধি তিন ইনিংসে ১২৫ রান করেছেন দুটি হাফ সেঞ্চুরিসহ।
অলরাউন্ডার
মইন আলি – অসুস্থতার কারণে আগের ম্যাচে খেলতে না পারলেও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।
রবিচন্দ্রন অশ্বিন – অফ স্পিন বোলিং অলরাউন্ডার ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এবং তিনটি ম্যাচে তাঁর ফ্যান্টাসি পয়েন্ট যথাক্রমে ৩২, ৩৭ ও ৫৬।
বোলার
তুষার দেশপান্ডে – তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সিএসকে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হলেন এই ডান-হাতি পেসার।
যুজবেন্দ্র চাহাল – ডান-হাতি রিস্ট স্পিনার গত বছর পার্পল ক্যাপ জিতেছিলেন এবং এই বারেও ফর্ম বজায় রেখে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ৮ উইকেট দখল করে।
উইকেটকিপার
জস বাটলার – চলমান আইপিএলে ১৫০ রানের বেশী করা ব্যাটারদের মধ্যে বাটলারের স্ট্রাইক রেট সর্বোচ্চ (১৮০.৯৫)।
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
জস বাটলার (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড় (সহ-অধিনায়ক), মইন আলি, শিমরন হেটমায়ার, রবীন্দ্র জাডেজা, মিচেল স্যান্টনার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, তুষার দেশপান্ডে, যুজবেন্দ্র চাহাল।