নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন জেসন রয়
আপডেট করা - Apr 5, 2023 9:27 pm

সকিব আল হাসান নাম তুলে নেওয়ার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সে তাঁর পরিবর্ত ক্রিকেটার কে হতে পারেন তা নিয়ে শুরু হয়েছিল একটা জল্পনা। বৃহস্পতিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে নামার আগেই সাকিব আ হাসানের পরিবর্ত ক্রিকেটার হিসাবে জেসন রয়কে দলে তুলে নিয়েছে নাইট রাইডার্স শিবির। তাঁর বেস প্রাইজ ছিল ১.৫ কোটি। চলতি আইপিএলে এই তারকা ক্রিকেটারকে ২.৮ কোটি টাকা দিয়েই দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির।
আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ব্রিটিশ ক্রিকেটারের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। এবারের আইপিএল শুরু হওয়ার আগেই নাইট রাইডার্স শিবির থেকে চিটকে গিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেইসঙ্গে সদ্যই দল থেকে নাম তুলে নিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এমন দুজন ক্রিকেটারের অনুপস্থিতি যে নাইট শিবিরকে বেশ চাপে ফেলে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাতেই জেসন রয়ের দলে আসাটা অনেকটাই স্বস্তি এনে দিচ্ছে নাইট রাইডার্স শিবিরে।
ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টিতে ৬৪ ম্যাচে ১৫২২ রান রয়েছে জেসন রয়ের
২০১৭, ২০১৮ এবং ২০২১ এই তিন মরসুমই আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল জেসন রয়কে। যদিও শেষবার ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের মঞ্চে নেমেছিলেন জেসন রয়। সেবার অবশ্য সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পাঁচটি ম্যাচ খেলে ১৫০ রান করেছিলেন এই ব্রিটিশ তারকা ক্রিকেটার। সেই মরসুমে একটিই অর্ধশতরান পেয়েছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবার জেসন রয় কোনো ম্যাজিক দেখাতে পারেন কিনা সে তো সময়ই বলবে।
নাইট রাইডার্সে এসে খুশি জেসন রয়। তিনি জানিয়েছেন, “এই মরসুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে গায়ে তোলার জন্য আমি অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে রয়েছি। কেকেআরের মতো এমন একটি দল এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আমি আপ্লুত। এই সুযোগ আমায় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যাদ। শীঘ্রই দলের সঙ্গে যোগ দেব আমি”।
ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ৬৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩২ বর্ষীয় জেসন রয়। সেখানেই তাঁর রান রয়েছে ১৫২২ এবং অর্শধতরান রয়েছে ৮টি। স্ট্রাইকরেট রয়েছে ১৩৭.৬১। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের পরই নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে পারেন জেসন রয়। শোনাযাচ্ছে আহমেদাবাদেই সরাসরি নাইট রাইডার্স শিবিরে যোগ দেবেন এই তারকা ব্রিটিশ ক্রিকেটার।