সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যচের আগেই নাইট শিবিরে যোগ দিচ্ছেন লিটন দাস

Litton Das
Litton Das. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগেই জেসন রয় কলকাতা নাইট রাইডার্স শিবরে যোগ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক চললে  গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন জেসন রয়। ইতিমধ্যেই আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেই দিনই নাইট রাইডার্স সমর্থকদের জন্য আরও এক সুসংবাদ দিল কলকাতা নাইট রাইডার্স। আগামী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামতে চলেছেন লিটন দাস।

সবকিছু ঠিকঠাক চললে রবিবারই  কলকাতা নািট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন লিটন দাস। তবে আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দেবেন না তিনি। ঢাকা থেকে সরাসরি কলকাতাতেই আসবেন তিনি। লিটন দাসের নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার খবর যে  অনেকটাই স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। সাকিব আস হাসানের এবার না খেলার খবর সামনে আসার পর থেকেই  লিটন দাসকে নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। তাঁকেও এবারের আইপিএলে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে শুরু হয়েছিল জল্পনা।

এবারের মিনি নিলামেই লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স

অবশেষে কলকাতা নাইট রাইডার্সের তরফেই  সেই সুখবরটা দেওয়া হয়েছে।  সবকিছু ঠিকঠাক চললে হয়ত রবিবারই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন লিটন দাস। আর তাতেই সকলে আপ্লুত। এবারের আইপিএল সুরু হওয়ার আগেই মিনি নিলাম থেকে বাংলাদেশের লিটন দাসকে ককাতা নাইট রাইডার্স শিবিরে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু আইপিেল শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারের খেলতে আসা নিয়ে শুরু হয়েছিল জল্পনা।

ঘরের মাঠে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নেমেছিল। মাঝে অবশ্য কয়েকদিনের বিরতি রয়েছে। তারপরই আূার ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার কথা রয়েছে বাংলাদেশের। সেইজন্যই একসময় সাকিব আল হাসান ও লিটন দাসের খেলা নিয়ে একটা ধোঁয়াশা তচৈরি হয়েছিল। সাকিব আল হাসান অবশ্য এবারের আইপিএলে খেলবেন না। শনিবারই লিটন দাসকে নিয়ে সমস্ত জল্পনার অবসান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে চলেছেন লিটন দাস।

গত ৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছল কলকাতা নাইট রাইডার্স। সেই পারফরম্যান্সের ধারাই এবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে লিটন দাসের দলে যোগ দেওয়ার খবর যে তাদেরও আত্মবিশ্বাস বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp