অজিঙ্ক রাহানেকে নিয়ে সোশ্যাল সাইট জুড়ে শুরু নতুন ট্রোল

Ajinkya Rahane
Ajinkya Rahane. (Photo Source: Twitter)

কলকাতা নাইট রাইডার্সে এবার গিয়েছেন অজিঙ্ক রাহানে। শুধু তাই নয় আইপিলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নাইট রাইডার্সের প্রথম একাদশে জায়গাও করে নিয়েছেন অজিঙ্ক রাহানে। তবুও যেন সমালোচনা তাঁর পিছু ছাড়ে না। এটা অবশ্য সমাোচনা নয়, সোশ্যাল সাইট জুড়ে হঠাত্ই অজিঙ্ক রাহানেকে নিয়ে শুরু হয়ে গিয়েছে বিরাট ট্রোল। নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেয়েও, ট্রোবের মুখ থেকে বাঁচতে পারলেন না তিনি। চলছে সোশ্যাল সাইটে তাঁকে নিয়ে নানান হাসি ঠাট্টা।

আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই প্রথম একাদশে রয়েছেন অজিঙ্ক রাহানে। সবকিছু ঠিকঠাক চললে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করতে নামমবেন তিনি। আর তার আগে রাহানে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু চুড়ান্ত ট্রোল। তাঁর কারণ টসের সময় দলের ক্রিকেটারদের নাম যখন বলছিলেন, সেই সময় নাকি শ্রেয়স আইয়ার রাহানের নাম নিতে ভুলে গিয়েছিলেন।

আর সেই ঘটনা দেখার পর থেকেই রাহানেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ফের সরব হয়েছেন। অজিঙ্ক রাহানেকে পুওর গাই বলেই নানান হাসি ঠাট্টা শুরু করে দিয়েছিল বিভিন্ন নেটিজেনরা। আর তা দেখই হতবাক সকলে। দীর্ঘদিন ধরে অজিঙ্ক রাহানের ব্যাটে রান নেই। ভারতের হয়ে একের পর এক সিরিজে ব্যর্থ হয়েছেন তিনি।


https://twitter.com/AltofA_/status/1507719108074242050

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে ঘরের মাঠে নিউ জিল্যান্ড। কোনও দলের বিরুদ্ধেই টেস্ট সিরিজে অজিহ্ক রাহানের ব্যাটে রান ছিল না। আর দক্ষিণ আফ্রিকা সিরিজই  অজিঙ্ক রাহানের সামনে ছিল অ্যাসিড টেস্ট। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার। সেই থেকেই রাহানেকে নিয়ে সমালোচনার সরব হয়েছিলেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। তাঁকে দলে রাখা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন সকলে।

এরপরই অবশ্য অজিঙ্ক রাহানেকে ভারতীয় দল থেকেও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পরই রাহানেকে ঘরোয়া লিগ খেলার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই মতোই মু্ম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির মঞ্চেও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এবারের মেগা নিলামে প্রথমে অবিক্রীত থাকলেও, শেষপর্যন্ত নিজের বেস প্রাইজ এক কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে গিয়েছিলেন তিনি।

দুই দলের প্রথম একাদশ

কেকেআর – ভেঙ্কটেশ আইয়ার, আজিঙ্কা রাহানে, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার , আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস , শেলডন জ্যাকসন, সুনীল নারিন, শিবম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

চেন্নাই সুপার কিংস – ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি , শিবম দুবে, ডোয়েন ব্রাভো, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিল্ন, তুষার দেশপান্ডে

close whatsapp