আইপিএল ২০২২, ম্যাচ ১১: চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস, পরিসংখ্যান এবং আসন্ন মাইলফলক

টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক থেকে ১৪ রান দূরে রাজাপাকসা

Bhanuka Rajapaksa
Bhanuka Rajapaksa. (Photo Source: Twitter)

চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস আইপিএল ২০২২-এর ১১তম ম্যাচে মুখোমুখি হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। উভয় দলই দুটি ম্যাচ খেলেছে। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দুটি ম্যাচেই হারলেও পাঞ্জাব কিংস জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হেরেছে।

দুই দলই ওয়াংখেড়েতে কেকেআরের কাছে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংস এই মরসুমে তাদের প্রথম ম্যাচটি খেলবে এবং চেন্নাই সুপার কিংস এর আগে এই মাঠে এলএসজির বিরুদ্ধে ২১০ রান করেও হেরেছিল।

আইপিএল ২০২১-এর অরেঞ্জ ক্যাপ বিজয়ী রুতুরাজ গায়কওয়াড়ের ফর্মে ফেরার দিকে তাকিয়ে থাকবে সিএসকে। তবে রানের মধ্যে রয়েছেন রবিন উথাপ্পা ও এমএস ধোনি। অধিনায়কত্বের দায়িত্ব থেকে মুক্ত হয়ে ধোনি তাঁর বিস্ফোরক মেজাজ ফিরে পেয়েছেন। ডোয়েন ব্রাভো এবং ডোয়াইন প্রিটোরিয়াস বল হাতে ভালো পারফর্ম করেছেন কিন্তু সিএসকে নতুন বলে উইকেট নেওয়ার মতো একজন বোলারের অভাবে ভুগছে।

অন্যদিকে, মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ানের শক্তিশালী ওপেনিং জুটি গত ম্যাচের বিভীষিকা ভুলে আবার রানে ফিরে আসতে চায়বেন। শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার ভানুকা রাজাপাকসা দুর্দান্ত স্ট্রাইক রেটে রান করছেন। তবে বোলিংয়ে রাহুল চাহার ও কাগিসো রাবাডা ছাড়া বিশেষ কেই ছাপ ফেলতে পারেননি। মিডল অর্ডারের তিন বিধ্বংসী ব্যাটার লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান ও ওডিয়ান স্মিথের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। 

আইপিএল ২০২২-এর একাদশতম ম্যাচের আগে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের দিকে নজর দেওয়া হল

হেড-টু-হেড – চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস একে অপরের বিরুদ্ধে ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে আধিপত্য বিস্তার করেছে সিএসকে। দুই দলের লড়াইয়ে চেন্নাই জিতেছে ১৫টি ম্যাচে এবং পাঞ্জাব জয়লাভ করেছে ১০টি ম্যাচে।

১৮ – আইপিএলে সিএসকে-এর হয়ে ১০০০ রান ছুঁতে ডোয়েন ব্রাভোর ১৮ রান প্রয়োজন। রবীন্দ্র জাডেজার পরে তিনি দ্বিতীয় খেলোয়াড় হবেন যিনি একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১০০০+ রান এবং ১০০+ উইকেট নিয়েছেন।

– আইপিএলে সিএসকে-এর হয়ে ২০০ ছক্কায় পৌঁছতে এমএস ধোনির ৯টি ছক্কার প্রয়োজন। 

৫০ – পাঞ্জাব কিংসের বর্তমান অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল পাঞ্জাব কিংসের হয়ে তাঁর ৫০তম আইপিএল ম্যাচ খেলবেন।

৫৫.১৮ – আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এমএস ধোনির গড় ৫৫.১৮।

৪ – রাহুল চাহারের (৪৬) আইপিএলে ৫০ উইকেট পেতে চারটি শিকার প্রয়োজন।

৪২ – অম্বাতি রায়ুডুর (৩৯৫৮) আইপিএলে ৪০০০ রানের ল্যান্ডমার্ক পূর্ণ করতে ৪২ রান প্রয়োজন।

৬ – আইপিএলে ৫০টি ওভার বাউন্ডারিতে পৌঁছতে মইন আলির (৪৪) ছয়টি ছক্কার প্রয়োজন।

১ – জনি বেয়ারস্টোর (৯৯) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১০০টি চারে পৌঁছতে একটি চার প্রয়োজন।

৭ – শিখর ধাওয়ানের (৯৯৩) টি-টোয়েন্টি ম্যাচে ১০০০ চারের মাইলফলক ছুঁতে সাতটি চারের প্রয়োজন।

৫০ – মায়াঙ্ক আগরওয়ালের (৩৯৫০) টি-টোয়েন্টি ম্যাচে ৪০০০ রান পূর্ণ করতে ৫০ রান প্রয়োজন।

১ – এমএস ধোনি (৩৪৯) টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ ম্যাচের মাইলফলক পৌঁছানোর থেকে এক ম্যাচ দূরে।

১ – মইন আলির (১৪৯) টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ উইকেট পেতে একটি উইকেট প্রয়োজন।

১৪ – ভানুকা রাজাপাকসার (১৯৮৬) টি-টোয়েন্টি ম্যাচে ২০০০ রান করতে ১৪ রান প্রয়োজন।

৩৫ – রবীন্দ্র জাডেজার (২৯৬৫) টি-টোয়েন্টি ম্যাচে ৩০০০ রান পূর্ণ করতে ৩৫ রান প্রয়োজন।

৪ – বেয়ারস্টো (৪৬) এই লিগে ৫০ ছক্কায় পৌঁছনো থেকে চারটি বড় হিট দূরে।

৪ – লিয়াম লিভিংস্টোনের (২৪৬) টি-টোয়েন্টি ম্যাচে ২৫০ ছক্কা পেতে চারটি ছক্কার প্রয়োজন।

৭ – মায়াঙ্ক আগরওয়ালের (১৪৩) টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ ছক্কায় পৌঁছতে সাতটি ওভার বাউন্ডারি প্রয়োজন।

close whatsapp