আইপিএল ২০২৩, ম্যাচ ২২ঃ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, পিচ রিপোর্ট ও সম্ভাব্য একাদশ
আপডেট করা - Apr 15, 2023 3:24 pm

রবিবাসরীয় দুুপুরে আইপিএলের মঞ্চে মেদা ডুয়েল। মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে এবারের আইপিএলে শুরুটা বেশ ভালভাবেই করেছে কলকাতা নাইট রাইডার্স। এই মুহর্তে চারটি ম্যাচ খেলে দুটো ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। এবার মুম্বই ইন্ডি্য়ান্সের বিরুদ্ধেও যে সেই ধারা অব্যহত রাখতে চাইবে কলকাচার নাইট বাহিনী তা বলার অপেক্ষা রাখে না। সেভাবেই নিজেদের প্রস্তুতও করেছে কলকাতা নাইট রইডার্স।
এবারের আইপিএলে ব্যাটিংয়ে দুরন্ত পারফর্ম্যান্স দেখাচ্ছে কলকাতার নাইটরা। বিশেষ করে রিঙ্কু সিং, নীতিশ রানারা বেশ ছন্দেই রয়েছেন। শেষম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততে না পারলেও, সেই ্মযাচে কলকাতা নাইট রাইডার্সের বোলিং পারফরম্যান্স কিন্তু সকলের নজর কেড়েছিল। বিশেষ করে নীতিশ রানার বিধ্বংসী ব্যাটিং নাইট শিবিরের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট। সেইসঙ্গে ওয়াংখেড়ের পিচও বেশ ব্যাটিং সহায়কই হয়। এই ম্যাচে যে ওয়াংখেড়ের পিচের দিকেও সকলের নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথম জয় তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে এখনও পর্যন্ত জয় পায়নি তারা। সেই পারফর্ম্যান্স ধরে রেখেই এবার নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম জয় পেতে মরিয়া হয়ে রয়েছে তারা। এই ম্যাচেও মুম্বইয়ের সেরা বোলার জফরা আর্চার অনিশ্চিত। রোহিত শর্মা ফর্মে ফিরেছেন। সেইসঙ্গে গত ম্যাচে রান পেয়েছেন ক্যামেরণ গ্রীণও। আর তাতেই শেষপর্যন্ত জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে খানিকটা হলেও চিন্তা রয়েছে। সেইসঙ্গে আন্দ্রে রাসেলের ব্যাটে এখও পর্যন্ত বড় রানের ঝলক দেখা যায়নি। এবার সেদিকেউ নজর রয়েছে সকলের। তবে রিঙ্কু সিং, নীতিশ রানাদের ব্যাটিং ফর্ম নাইট শিবিরকে স্বস্তি দিতেই পারে।
পিচ রিপোর্ট
ওয়াংখেড়ে স্টেডিয়াম সবসময়ই ব্যাটারদের বাড়তি বাড়তি সুবি্ধা দিয়ে থাকে। এই ম্যাচও যে ব্যাটাররাই ওয়াংখেড়েতে বাড়তি সুবিধা পাবে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম থেকেই ব্যাটারদের ব্যাটে বড় শট দেখা গেলেও হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। বরং বোলারদের অনেক বেশী সাবধান থাকতে হবে এই পিচে। এই মরসুমে এখনও পর্যন্ত অবশ্য এই মাঠে প্রথম ইনিংসে গড় রান রয়েছে ১৫৭ এবং দ্বিতীয় ইনিংসে গড় রান ১৫৯। যদিও মনে করা হচ্ছে যে এই ম্যাচে ২০০ রানের গন্ডী টপকাতে পারে।
সম্ভাব্য একাদশ
মুম্বই ইন্ডি্য়ান্সঃ রোহিত শর্মা(c), ঈশান কিষাণ (wk), ক্যামেরণ গ্রীন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নেহাল ওয়াধেরা, হৃত্বিক শকিন, রাইলি মেরেডিথ, আর্শাদ খান, পীযুশ চাওলা, জেসন বেহেনড্রফ।
কলকাতা নাইট রাইডার্সঃ এন জগদীশন, রহমনুল্লাহ গুরবাজ(wk), নীকতিশ রানা (c), রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।