বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর মাইলস্টোন ম্যাচে জয় গুজরাতবাসীকে উতসর্গ করলেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: IPL/BCCI)

শনিবার আইপিএলের মঞ্চে শততম ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। লো স্কোরিং ম্যাচ হলেও সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই হারিয়েছে হাার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। সেই জয়ের ২৪ ঘন্টা পরই গুজরাত দিবস। এমন স্মরণীয় জয়কে সেই দিবসের জন্যই উতসর্গ করলেন হার্দিক পান্ডিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় গুজরাতের সমস্ত মানুষদের জন্য উতসর্গ করলেন তিনি। ঘরের মাঠে নেই তারা। তাতে কী, মুম্বইয়ের টিম হোটেলেই গুজরাত দিবস উতসব পালন করবে তাদের দল।

এবারের আইপিএলে নতুন দল হিসাবে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে এসেছে গুজরাত টাইটান্স। আইপিএলের মেগা নিলাম শুরু হওয়ার আগেই সেই দলে জায়গা করে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্সের অধিনায়কও ঘোষণা করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। নতুন দল হলেও, এবারের আইপিএলে শুরু থেকেই দুর্ধর্ষ ছন্দে রয়েছে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। পয়েন্ট টেবিলেও রয়েছে সকলের ওপরে।

আইপিএলে শততম ম্যাচ খেলার নজির গড়েছেন হার্দিক পান্ডিয়া

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। সেখানে তাদের বিরুদ্ধে ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডেভি় মিলার এবং রাহুল তেওয়াটিয়ার দুর্ধর্ষ লড়াইয়ে সেই ম্যাচ জিতে নিয়েছে গুজরাত টাইটান্স। আবার এই ম্যাচে নেমেই আইপিএলের মঞ্চে সেঞ্চুরী ম্যাচ খেলার নজির গড়েছেন হার্দিক পান্ডিয়া। ম্যাচ জয়ের পর থেকেই আবেগতাড়িত। ম্যাচ শেষে অবশ্য কিছু বলেননি। রবিবার গুজরাত দিবস। সেদিনই এক আবেগতাড়িত টুইট করেছেন হার্দিক পান্ডিয়া।

গুজরাত বাসীর উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা হার্দিক পান্ডিয়ার

১ মে গুজরাত দিবস। বেঙ্গালুরুর বিরুদ্ধে হার্দিকের মাইলস্টোন ম্যাচের সেই জয় সমগ্র গুজরাতবাসীদেরই উতসর্গ করলেন তিনি। হার্দিক তাঁর টুইটে লিখেছেন, এই জয় সমগ্র গুজরাতবাসীকে উতসর্গ করছি। গুজরাত দিবসের হার্দিক শুভেচ্ছা সকলকে। আইপিএলের মঞ্চে ১০০ ম্যাচ খেলতে নামার জন্য সকলে যে শুভেচ্ছা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। ২০১৫ সালে এক তরুণ ক্রিকেটার আইপিএলে যাত্রা শুরু করা থেকে তাঁর শততম ম্যাচে অধিনায়ক। এ যেন এক স্বপ্নপূরণের চেয়ে কম কিছু নয়।

প্রায় ছ মাস মাঠের বাইরে থাকার পর ফের বাইশগজে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে আইপিএল দিয়েই যেন ফের কামব্যাক করেছেন তিনি। সেইসঙ্গে ভারতীয় দলে ফেরার লড়াইটাও শুরু হয়েছে। ব্যাট হাতে যেমন দুরন্ত ছন্দে রয়েছেন, তেমনই বল হাতেও ফের পুরনো ফর্মে দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়াকে। যদিও সব ম্যাচে বোলিং করছেন না তিনি। ইতিমধ্যেই আইপিএলে ৩০৮ রান  হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়ার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই এবারের সর্বোচ্চ রান ৮৭ করেছিলেন হার্দিক।

মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার পরই হার্দিক পান্ডিয়াকে দলে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। গুজরাতকে যোগ্য নেতৃত্ব দিয়ে এগিয়েও নিয়ে যাচ্ছেন তিনি। এবারের আইপিএলে এখনও পর্যন্ত প্রথম দল হিসাবে কার্যত প্লে অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে গুজরাত টাইটান্স।

close whatsapp