গায়ক-সুরকার প্রতীক কুহাদের সঙ্গে জ্যামিং সেশনে মাতলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়রা

Smriti Mandhana and Ellyse Perry
Smriti Mandhana and Ellyse Perry (Photo source: Twitter/RCBtweets)

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরসুমে গুজরাট জায়ান্টাসের বিরুদ্ধে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গায়ক-সুরকার প্রতীক কুহাদের একটি ব্যক্তিগত কনসার্ট উপভোগ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। সঙ্গীত জগতে সম্প্রতিকালে জনপ্রিয় হয়ে ওঠা এই ৩৩ বছর বয়সী গায়ক নিজের বেশ কয়েকটি গান আরসিবির খেলোয়াড়দের সামনে পরিবেশন করেন, যার মধ্যে রয়েছে খো গেয়ে হাম কাহা, কোল্ড মেস এবং তুম জাব পাস।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেন। এই ভিডিওতে আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং কণিকা আহুজাকে প্রতীকের সাথে গান গাইতে এবং একটি সুন্দর সময় কাটাতে দেখা যায়।

অধিনায়ক স্মৃতি মান্ধানা প্রতীককে আরসিবির জার্সি উপহার দেন, “এটি একটি সুন্দর সন্ধ্যা ছিল। আমরা সবাই প্রতীকের কয়েকটি গান শুনেছি এবং তাকে পেয়ে সত্যিই ভালো লেগেছে এবং হ্যাঁ, আমার মনে হয় সব মেয়েরাই এটি উপভোগ করেছে। আজকে একটি সুন্দর সন্ধ্যা ছিল।”

আরসিবির শেয়ার করা একটি ভিডিওতে এলিস পেরিকে বলতে শোনা যায়, “এটা সত্যিই দারুন ছিল। প্রতীক একজন পূর্ণ শিল্পী এবং বিন ব্যাগের উপর বসে চিল করা এবং তাকে কিছু অসাধারণ গান গাইতে শোনা সত্যিই অসাধারণ ছিল। তাই হ্যাঁ, এটি একটি চমৎকার রাত ছিল।”

ডাব্লুউপিএলের প্লেঅফসে যাওয়ার লড়াইয়ে এখনও টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরুসুমে টানা পাঁচটি ম্যাচ হারার পর ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে অবশেষে জয় পায় স্মৃতি মান্ধানার দল। এই জয়ের কারণেই এখনও অবধি প্লেঅফসে যাওয়ার দৌড়ে টিকে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে বাকি ম্যাচগুলোও তাদের জিততে হবে এবং যতটা সম্ভব নেট রান রেটের উন্নতিও করতে হবে। প্লেঅফসে যাওয়ার ক্ষেত্রে নেট রান রেট একটি বড় ভূমিকা পালন করতে পারে।

আরসিবির জন্য একটি ইতিবাচক দিক হল যে তাদের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে ফিরেছেন। রিচা ঘোষ এবং কণিকা আহুজা ব্যাট হাতে তারা যে খেলা প্রদর্শন করতে সক্ষম অবশেষে তা করে দেখিয়েছেন। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক স্মৃতি মান্ধানার ফর্মে না থাকা এখনও দলের জন্য একটি চিন্তার বিষয়। স্পিনারদের সামনে এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যানকে বারবার সমস্যায় পড়তে দেখা যাচ্ছে। স্মৃতি মান্ধানা ফর্মে ফিরলে আরসিবি আরো শক্তিশালী হয়ে উঠবে।

close whatsapp