পুরুষদের আইপিএলের মোট সাতটি ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হয়েছে মহিলাদের আইপিএলে দল কিনতে

অন্যান্য আগ্রহীদের মধ্যে রয়েছে হলদিরামস, আদানি গ্রুপ, ক্যাপ্রি গ্লোবাল

Women's T20 Challenge
Women’s T20 Challenge. (Photo Source: IPL/BCCI)

পুরুষদের আইপিএল দলগুলির মধ্যে সাতটি ফ্র্যাঞ্চাইজির মালিক মহিলাদের আইপিএলে দল কিনতে আগ্রহী হয়েছে। প্রতিবেদন অনুসারে, মোট সতেরোটি গোষ্ঠী মহিলাদের আইপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য আগ্রহী হয়েছে। ২৫শে জানুয়ারি বিসিসিআই ঘোষণা করবে কোন দরদাতারা মহিলাদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাচ্ছে।

কারিগরি-বিড প্রক্রিয়ার অংশ হিসাবে বিসিসিআই দ্বারা তালিকাভুক্ত যোগ্যতার একটি মাপকাঠি ছিল যে দরদাতাদের ৩১শে মার্চ, ২০২২ পর্যন্ত কমপক্ষে ১০০০ কোটি টাকার মূল্যের অডিট থাকতে হবে। ইএসপিএনক্রিকইনফোর মতে, সোমবারের মধ্যে প্রযুক্তিগত বিড জমা দেওয়া আইপিএল দলগুলি হল – মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস।

অন্য তিনটি পুরুষদের আইপিএল ফ্র্যাঞ্চাইজি – চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস – দরপত্রের নথি কিনলেও বিডিং প্রক্রিয়ায় প্রবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক বিডের অংশ হওয়া অন্যান্য ব্যবসায়িক সংস্থাগুলির মধ্যে রয়েছে আদানি গ্রুপ, ক্যাপ্রি গ্লোবাল, হলদিরামস গ্রুপ, টরেন্ট ফার্মা, অ্যাপোলো পাইপস, অমৃত লীলা এন্টারপ্রাইজ, শ্রীরাম গ্রুপ, স্লিংশট ৩৬৯ ভেঞ্চার প্রাইভেট লিমিটেড।

নিলামের জন্য প্রত্যেক দলের কাছে থাকবে ১২ কোটি টাকা করে

বিসিসিআই টেন্ডার নথিতে দশটি ভারতীয় শহর এবং ভেন্যু তালিকাভুক্ত করেছে। একটি একক দল একাধিক শহরের জন্য বিড করতে পারবে। দল কেনার জন্য কোনো ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়নি এবং বিডগুলি – ২০২৩ থেকে ২০৩৩ – মোট দশ বছর সময়ের জন্য গৃহীত হবে।

দশটি বাছাই করা শহর এবং স্থানগুলি হল আহমেদাবাদ (নরেন্দ্র মোদী স্টেডিয়াম), কলকাতা (ইডেন গার্ডেন্স), চেন্নাই (এমএ চিদাম্বরম স্টেডিয়াম), বেঙ্গালুরু (এম চিন্নাস্বামী স্টেডিয়াম), দিল্লি (অরুণ জেটলি স্টেডিয়াম), ধর্মশালা (এইচপিসিএ স্টেডিয়াম), গুয়াহাটি (বারসাপাড়া স্টেডিয়াম), ইন্দোর (হোলকার স্টেডিয়াম), লখনউ (এবি বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম) এবং মুম্বাই (ওয়াংখেড়ে/ডিওয়াই পাটিল/ব্র্যাবোর্ন স্টেডিয়াম)।

প্রথম মরসুমের জন্য তাদের স্কোয়াড তৈরি করতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছে ১২ কোটি টাকা থাকবে নিলামে। বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে নিলামের তারিখ ঘোষণা করেনি, তবে এটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে বলে আশা করা হচ্ছে।

বিড নথিতে, বিসিসিআই উল্লেখ করেছে যে স্কোয়াডের আকার ১৫ থেকে ১৮-র মধ্যে হতে পারে। প্রতিটি স্কোয়াডে মোট সাতজন বিদেশী খেলোয়াড়কে অনুমতি দেওয়া হবে। প্রথম একাদশে সহযোগী দেশের একটি খেলোয়াড়সহ মোট পাঁচ বিদেশী খেলোয়াড় থাকতে পারেন। মহিলা্দের আইপিএলের উদ্বোধনী মরসুম ৫ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে খেলার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সময়সূচী এখনও তৈরি করা হচ্ছে।

close whatsapp