আইপিএল ২০২৩: টিকিটের মূল্য, বুকিং পদ্ধতি এবং যাবতীয় বিবরণ
মরসুমের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে
আপডেট করা - Mar 13, 2023 8:45 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শীঘ্রই শুরু হতে চলেছে এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ৩১শে মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।
বেশ কয়েক বছর পরে আইপিএল আবার হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে আয়োজিত হবে এবং সমর্থকরা তাঁদের পছন্দের খেলোয়াড়দের খেলা নিজেদের শহরের স্টেডিয়ামে গিয়ে উপভোগ করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগের টিকিটের মূল্য, টিকিট বুকিংয়ের প্রণালী এবং এই সম্পর্কিত প্রতিটি বিশদ বিবরণ।
আইপিএল ২০২৩: টিকিটের মূল্য
আইপিএল ২০২৩-র ম্যাচগুলির টিকিটের মূল্য ৮০০ টাকা থেকে শুরু হয়ে ২৫,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। ফাইনালসহ প্লে-অফ পর্বের ম্যাচের টিকিটের দাম স্বাভাবিক হারের চেয়ে বেশী হবে বলে আশা করা হচ্ছে।
আইপিএল ২০২৩: টিকিট পার্টনার
বিভিন্ন কেন্দ্রর জন্য বিভিন্ন টিকিট পার্টনার থাকবে। বুকমাইশো, টিকিটজিনি, ও পেটিএম ইনসাইডার প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।
| দল | হোম গ্রাউন্ড | টিকিট পার্টনার |
| চেন্নাই সুপার কিংস | এমএ চিদাম্বরম স্টেডিয়াম | বুকমাইশো |
| মুম্বাই ইন্ডিয়ান্স | ওয়াংখেড়ে স্টেডিয়াম | বুকমাইশো |
| গুজরাত টাইটান্স | নরেন্দ্র মোদী স্টেডিয়াম | বুকমাইশো |
| লখনউ সুপারজায়ান্টস | একানা ক্রিকেট স্টেডিয়াম | বুকমাইশো |
| রাজস্থান রয়্যালস | সাওয়াই মানসিং স্টেডিয়াম | বুকমাইশো |
| পাঞ্জাব কিংস | আইএস বিন্দ্রা স্টেডিয়াম | পেটিএম ইনসাইডার |
| সানরাইজার্স হায়দ্রাবাদ | রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম | পেটিএম ইনসাইডার |
| দিল্লি ক্যাপিটালস | অরুণ জেটলি স্টেডিয়াম | পেটিএম ইনসাইডার |
| কলকাতা নাইট রাইডার্স | ইডেন গার্ডেন্স | বুকমাইশো |
| রয়্যাল চ্যালেঞ্জার্স স্টেডিয়াম | চিন্নাস্বামী স্টেডিয়াম | টিকিটজিনি |
কীভাবে অনলাইন এবং অফলাইনে আইপিএল ২০২৩-এর টিকিট বুক করবেন
বরাবরের মতোই, আইপিএল ২০২৩-এর জন্য টিকিট বুক করার দুটি উপায় রয়েছে। টিকিট বুকিংয়ের জন্য অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিই থাকবে। অফলাইন পদ্ধতির জন্য স্টেডিয়ামে টিকিট কাউন্টারগুলি থাকবে এবং ম্যাচের এক বা দুই দিন আগে সেগুলি খোলা হবে। অনলাইনে পেটিএম ইনসাইডার, বুকমাইশোর মতো প্ল্যাটফর্মে টিকিট থাকবে।
বুকমাইশো-এর মাধ্যমে অনলাইনে আইপিএল ২০২৩-এর টিকিট বুকিংয়ের পদক্ষেপ
বুকমাইশোর মাধ্যমে আসন্ন আইপিএল ২০২৩ মরসুমের জন্য টিকিট বুক করা মোটামুটি সহজ। একটি অ্যাকাউন্ট তৈরি করে টিকিট বুকিং বিভাগে গিয়ে টাটা আইপিএল ২০২৩ অপশন বেছে নিয়ে নিজের পছন্দসই ম্যাচের টিকিট বুক করা যাবে।
পেটিএম-এর মাধ্যমে অনলাইনে আইপিএল ২০২৩-এর টিকিট বুকিংয়ের পদক্ষেপ
আইপিএল ২০২৩-এর টিকিট বুক করা পেটিএম-এর ক্ষেত্রেও সহজ। পেটিএম হোম পেজ থেকে ইভেন্ট বিভাগে ক্লিক করে টাটা আইপিএল ২০২৩ বেছে নিতে হবে। কেউ তাঁদের পছন্দের আসনও বাছাই করতে পারবেন।
টিকিট বুকিং কি চালু হয়েছে?
হ্যাঁ, পেটিএম ইনসাইডার ও বুকমাইশো-এর অ্যাপ ও ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যাচ্ছে।