ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ টেস্টে সর্বোচ্চ দর্শকের রেকর্ড, মেলবোর্ণকে ছাপিয়ে গেল আহমেদাবাদ

India vs Australia Crowd
India vs Australia Crowd. ( Image Source: Twitter )

আভাসটা আগে থেকেই পাওয়া গিয়েছিল। আহমেদাবাদ টেস্টের প্রথম দিন সেটাই হল। সমস্ক রেকর্ড ছাপিয়ে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্টে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ক্রিকেটের মঞ্চে নতুন এক ইতিহাস তৈরি করল। অস্ট্রেলিয়ার মেলবোর্ণকেও ছাপিয়ে গেল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লক্ষ সমর্থক। কানায় কানায় ভরে গেল আহমেদাবাদের স্টেডিয়াম। গোটা দেশ তো বটেই, সেই মুহূর্তের স্বাক্ষী থাকলেন দুই দেশের প্রধানমন্ত্রীরাও।

আহমেদাবাদে শেষ টেস্টকে ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্চ্রেলিয়ান প্রধানমন্ত্রীর উপস্থিতির খবর সেই উনমাদনাকে যে আরও কয়েকগুন বাড়িয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল দর্শকের ঢল। গোটা গ্যালারীতে ছিল এক লক্ষ সমর্থকের উপস্থিতি।  ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সমর্থকের রেকর্ড গড়ল ভারত বনাম অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচ। এতদিন এই হিসাবের নীরিখে এগিয়ে ছিল মেলবোর্ণ ক্রিকেট স্টেডিয়াম।

আহমেদাবাদে প্রথম দিনই স্টেডিয়ামে উপস্থিত ১ লক্ষ দর্শক

অ্যাশেজের বক্সিং ডে টেস্টে মেলবোর্ণ ক্রিকেট স্টেডিয়ামেই ছিল সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্জ বক্সিং ডে টেস্টে ম্যাচের দিন উপস্থিত ছিলেন ৯১ হাজার ৯২ জন সমর্থক। সেই রেকর্ডই এবার ভেঙে দিল আহমে্দাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। শেষ টেস্টের প্রথম দিনই উপচে পড়ল দর্শকের ভিড়। এক লক্ষ দর্শকের মাঝেই এদিন খেলতে নামলেন রোহিত শর্মা, স্টিভ স্মিথরা। ভারত-অস্ট্রেলিয়া টেস্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন মাঠে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ান প্রধান মন্ত্রী অ্যান্টনি আলবানিস।

ক্রিকেটের মাঠে এমন মুহূর্তের স্বাক্ষী থাকলেন দুই দেশের প্রধানমন্ত্রীরাও। মেলবোর্ণের রেকর্ড ছাপিয়ে যাওয়ার কথাটা অবশ্য বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। চতুর্থ টেস্টের প্রথম দিনই সেই সম্ভাবনাকে সত্যি প্রমাণ করলেন ভারতের দর্শকরা। এই টেস্ট জিততে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। এই টেস্ট জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্রও যোগার করে ফেলবে  টিম ইন্ডিয়া। সেই জন্যই এই ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়েছে রয়েছেন রোহিত শর্মারা।

আহমেদাবাদের স্টেডিয়ামের এই বিপুল সমর্থকের উপস্থিতি যে রোহিত শর্মাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে খানিকটা পিছিয়েই রয়েছে ভারতীয় দল। টস জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। সেখানেই চার উিকেটের বেশী তুলতে পারেননি ভারতীয় বোলাররা। উসমান খোয়াজার সেঞ্চুরীতে ভর করে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান এখন ৪ উইকেটে ২৫৫।

close whatsapp