চতুর্থ টেস্টে সুনীল গাভাসকরের রেকর্ড ছোঁয়ার হাতছানি রোহিত শর্মার সামনে
আপডেট করা - Mar 8, 2023 1:51 pm

চতুর্থ টেস্ট জিততে পারলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রপি জিতে নেবে ভারতীয় দল। সেইসঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্রও যোগার করে নেবে টিম ইন্ডিয়া। সেই প্রস্তুতিই এখন মগ্ন ভারতীয় শিবির। সেই মঞ্চেই অধিনায়ক হিসাবে নতুন নজির গড়ার হাতছানি রোহিত শর্মার সামনে। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক সেঞ্চুরী করার হাতছানি রয়েছে তাঁর সামনে। দুই ইনিংসে সুনীল গাভাসকরের সেই রেকর্ড রোহিত শর্মা ছুঁতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে এখন সকলে।
ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট সিরিজে নেমেছেন রোহিত শর্মা। ঘরের মাঠে নতুন বছরে বর্ডার গাভাসকর ট্রফিতে নেমেছে ভারতীয় দল। সেখানে প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত গোটা সিরিজে একমাত্র সেঞ্চুরী রয়েছে রোহিত শর্মার ঝুলিতেই। প্রথম ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন তিনি। যদিও শেষ দুটো টেস্টে অবশ্য বড় রান পেতে ব্যর্থই হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামছে টিম ইন্ডিয়া। সেখানেই রোহিত শর্মা সেঞ্চুরী পেলে সুনীল গাভাসকরের রেকর্ড ছুঁতে পারবেন। অধিনায়ক হিসাবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচ খেলেছেন সুনীল গাভাসকর। ব্যাগী গ্রীন বাহিনীর বিরুদ্ধে ঘরের মাঠে দুটো সেঞ্চুরী রয়েছে প্রাক্তনম কিংবদম্তী সুনীল গাভাসকরের। এছাড় কোনও অধিনায়কেরই একের বেশী সেঞ্চুরী নেই। অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মা ঘরের মাঠে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন।
সেখানেই একটি সেঞ্চুরী রয়েছে ভারতীয় দলের অধিনায়ক। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামতে চলেছেন তিনি। শোনাযাচ্ছে অন্যান্য ভেন্যুর থেকে এই মাঠের পিচ নাকি খানিকটা আলাদা। ব্যাটাররা নাকি এই পিচ থেকে বেশ সুবিধাও পেতে পারেন। সেই মঞ্চেই সুনীল গাভাসকের রেকর্ড ছোঁয়ার জন্য রোহিত শর্মার হাতে রয়েছে দুই ইনিংস সময়। মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দিন থেকে কপিল দেব, মনসুর আলি খান পতৌদিরা কেউই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিক সেঞ্চুরী করতে পারেননি। রোহিত শর্মার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সর্বোচ্চ সেঞ্চুরী
সুনীল গাভাসকর – ২ সেঞ্চুরী (৬ টেস্ট )
এমএস ধোনি – ১ সেঞ্চুরী (৮ টেস্ট )
মনসুর আলি খান পতৌদি – ১ সেঞ্চুরী (৮ টেস্ট)
মহম্মদ আজহারউদ্দিন – ১ সেঞ্চুরী (৩ টেস্ট )
কপিল দেব – ১ সেঞ্চুরী (৩ টেস্ট)
রোহিত শর্মা – ১ সেঞ্চুরী (৩ টেস্ট)