ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়কে অ্যাশেজ জয়ের থেকেও এগিয়ে রাখছেন স্টিভ স্মিথ

Steve Smith
Steve Smith. (Photo by Cameron Spencer/Getty Images)

২০০৪-২০০৫ মরসুমের পর থেকে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে এখনও পর্যন্ত কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। চলতি মাসের ৯ তারিখ থেকই নাগপুরে ভারতের বিরদ্দে বর্ডার-গাভাসকর ট্রপিতে নামতে চলেছে অস্ট্রেলিয়া। গত ১৮ বছরের পরিসংখ্যান বদল করাই এখন প্রধান লক্ষ্য অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। বর্ডার গাভাসকর ট্রফির গুরুত্ব যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কাছে কতটা সেটাই জানালেন এবার স্টিভ স্মিত। ভারতের মাটিতে টেস্ট জয় অ্যাশেজের থেকেও বড়় পাওনা বলে মন করছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক।

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া শিবিরের অন্যতম প্রধান অস্ত্র স্টিভ স্মিথ।  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ইতিমদ্।যই পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়াষ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পি.নলিপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে নামার আগে খানিকটা হলেও যে তাদের চাপ কম রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।  যদিও ভারতের ঘরের মাঠে টেস্ট জিততে মরিয়া হয়ে রয়েছেন অজি বাহিনী। অন্তত স্টিভ স্মিথের কাছে ভারকের মাটিতে টেস্ট জয় অ্যাশেজের থেকেও বেশী কৃতিত্বের বলে মনে হয়।

শেষ ১৮ বছরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া

২০০৪-২০০৫ মরসুমে শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে সেবার টেস্টচ সিরিজ জিতেছিল অজি বাহিনী। এরপর ১৮ বছর কেটে গেলেও এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেই পরিসংখ্।ানটাই এবার বদলাতে মরিয়া হয়ে রয়েছে অজি বাহিনী। সেই মতো বেঙ্গালুরুতে প্রস্তুতিও চলছে তাদের।

ভারকের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় প্রসঙ্গে স্টিভ স্মিথ জানিয়েছেন, “ভারতের মাটিতে টেস্টে জয় পাওয়াটা খুবই কঠিন একটা কাজ। এখৈনে একটা টেস্ট ম্যাচই যেন একটা সিরিজের সমান। সেউ পাহাড়টাও যদি চটপকানো কখনো ,সম্ভব হয় তবে সেটাই আমাদের কাছে অনেক। সেজন্।ই আমি মনে করি আমরা যদি ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারি, সেটা অ্যাশেজ জয়ের থেকেও আমার কাছে বড় পাওনা”।

ভারকের মাটিতে একটা টেস্ট ম্যাচ জয়ই যে সবচেয়ে কঠিন কাজ তা বলার অপেক্,া রাখ না। ২০০৪-২০০৫ব সালের পর থেকে ভারতের বিরুদ্ধে ভারকর মাটিতে মাকত্র একটিই টেস্ট ম্যাচ জিততে পেরেছে অস্ট্রেলিয়া। সেইসঙ্গে ভারতের পিচও বারবার অজি ক্রিকেটচারদের কঠিন পরীক্ষার সামনে ফেলেছে। এউ সমস্ত অভিজ্ঞতা থেকেই প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার এমন সিরিজ শুরু হওয়ার আগে এমন মন্তব্য করেছেন।

close whatsapp