“বুমরাহকে নিয়ে প্রশ্ন উঠবে” – ভারতের দল নির্বাচন নিয়ে অখুশি প্রাক্তন নির্বাচক

নাগপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে ফিরে আসতে পারেন বুমরাহ্‌

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)

প্রাক্তন ভারতীয় নির্বাচক সাবা করিম প্রশ্ন করেছেন যে জসপ্রিত বুমরাহ্‌ যদি পুরোপুরি ফিট নাই হয়ে থাকেন তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের স্কোয়াডে তাঁকে রাখা হল কেন। মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর) মোহালিতে টসে রোহিত শর্মা যখন বলেছিলেন যে বুমরাহ্‌ প্রথম টি-টোয়েন্টির জন্য পুরোপুরি ফিট নন তখন করিম অবাক হয়েছিলেন।

বুমরাহর ফিটনেস সম্পর্কে স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন উইকেটকিপার এবং মনে করেন যে তিনি যদি ফিট না হন তবে তাঁর দলে থাকা উচিত ছিল না। প্রাক্তন নির্বাচক হিসাবে, তিনি জানেন যে একজন খেলোয়াড়কে তখনই দলে নেওয়া হয় যখন মেডিক্যাল টিম তাঁকে ফিট বলে মনে করে।

ইন্ডিয়া নিউজ স্পোর্টসের সাথে কথা বলার সময় জসপ্রিত বুমরাহর ফিরে আসা টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণের সমস্ত সমস্যার সমাধান করবে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে সাবা বলেছেন, “বুমরাহ্‌ যদি ফিট হয়ে থাকে, তা হলে তাকে খেলানো হল না কেন? যদি তার নিগল থাকে, তাহলে সে দলে কেন ছিল? এই ধরনের প্রশ্ন উঠবে এবং এগুলো জিজ্ঞাসা করা দরকার।”

জসপ্রিত বুমরাহ্‌ ছন্দে আছে কিনা তা দেখতে হবে: সাবা করিম

সাবা আরও বলেছেন, “আমাদের এটাও দেখতে হবে যে বুমরাহ্‌ ছন্দে আছে কিনা কারণ সে আইপিএল [ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ]-এর পরে ইংল্যান্ডে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছে। যদি সে অন্য প্রান্ত থেকে যথেষ্ট সমর্থন না পায়, তা হলে স্বাভাবিকভাবেই দলে তার যুক্ত হওয়া বিশাল পার্থক্য তৈরি করবে না।”

দীপক চাহারের আগে উমেশ যাদবকে সুযোগ দেওয়ার সিদ্ধান্তেও সাবা করিম বিস্মিত হয়েছিলেন। তিনি যুক্ত করেছেন, “উমেশ যাদব কেন খেলল যখন আপনার কাছে বিশ্বকাপের জন্য রিজার্ভে থাকা দীপক চাহার ছিল? যখন আপনি ১৫ জন খেলোয়াড় নির্বাচন করেছেন, তখন আপনাকে দলের মধ্যে থেকেই নিতে হবে এবং আপনি বাইরে থেকে কাউকে খেলাতে পারবেন না।”

শুক্রবার (২৩শে সেপ্টেম্বর) নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে জসপ্রিত বুমরাহ্‌ ফিরে আসে কিনা সেই দিকে নজর থাকবে। এ ছাড়া বাদ গেলে কোন বোলার বাইরে যাবেন সেই নিয়েও আলোচনা চলবে। আপাতত যা মনে হচ্ছে ভারত হর্ষল প্যাটেলকে দল থেকে বাদ দিতে পারে।

close whatsapp