মহিলা আইপিএলকে ভারতীয় দলের ফেরার রাস্তা হিসাবে দেখছেন তানিয়া ভাটিয়া

Taniya Bhatia
Taniya Bhatia. ( Image Source: Twitter )

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই শুরু হতে চলেছে ভারতের মাটিতে প্রথম মহিলাদের আইপিএল। সেই মুহূর্তের স্বাক্ষী হওয়ার অপেক্ষায় এখন গোটা দেশবাসী। সেই মঞ্চেই উদ্বোঘনমী ম্যাচে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টস। মহিলাদের আইপিএল ঘিরে এখন থেকেই উন্মাদনার পারদ তুঙ্গে। এই মঞ্চকেই এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলে ফেরার রাস্তা হিসাবে দেখছেন তানিয়া ভাটিয়া। মহিলাদের আইপিএলেই দুরন্ত পারপরম্যান্স করে ফের ভারতীয় দলে ফেরা এখন পাখির চোখ তানিয়া ভাটিয়ার।

ংহিলাদের আইপিএলের ঘোষণা হওয়ার পর থেকেই এই প্রতিযোগিতা নিয়ে সকলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। শনিবার এক জাকজমক অনু,্ঠান দিয়েই  শুরু হতে চলেছে প্রথম মহিলা আইপিএল। এই প্রতিযেগিতাতেই দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন তানিয়া ভাটিয়া। গত মাসে হওয়া মহিমলা াইপিএলের নিলামে ৩০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস শিবিরে গিয়েছেন তানিয়া ভাটিয়া। ২০২২ সালে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর জায়গাতেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রিচা ঘোষ।

২০২২ সালে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন তানিয়া ভাটিয়া

মহিলাদের এই আইপিএলই এখন পাখির চোখ ভারতী দলের এই ক্রিকেটারের। ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার সেই মহিলা আইপিএলের মঞ্চে নামার জন্য এখন মরিয়া হয়ে রয়েছেন। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররাই নন, অস্ট্রেলিা, ইংল্যান্জের মতো দেশের তারকা ক্রিকেটাররাও এই মঞ্চে নামতে চলেছেন। এমন ক্রিকরেটারদের পাশে খেললে যে তাঁর আত্মবিশ্বাসও বাড়বে তা বলতে কোনও দ্বিধা নেই তানিয়া ভাটিয়ার। এই প্রতিযেগিতাকে আন্তর্জাতিক মঞ্চ হিসাবেই দেখছেন তিনি।

মহিলাদের আইপিএল শুরু হওয়ার আগে তানিয়া ভাটিয়া জানিয়েছেন, এই প্রতিযোগিতায় নামার জন্য আমি উচ্ছ্বসিত। বিভিন্ন দেশের কিংবদন্তী ক্রিকেটারদের পাশে খেলার সুযোগ পাচ্ছি এখানে। সত্যি কথা বলতে কী তাদের মতো ক্রিকেটারদের পাশে খেলাটা একটা বড় প্রাপ্তি। আমার কাছে এই প্রতিযোগিতা আন্তর্ডাতিক ক্রিকেটের থেকে কম কিছু নয়।  এই প্রতিযেগিতায় আমরা খেলব মেগ ল্যানিং,  মেরিজেন ক্যাপদের মতো ক্রিকেটারদের সঙ্গে। গোটা ক্রিকেট বিশ্বই তাদের পারফরম্যান্স সম্বন্ধে ওয়াকিবহাল রয়েছেন।

মহিলাদের আইপিএল যে তানিয়া ভাটিয়ার কাছে বড় সুযোগ হতে চলেছে তা মানতে কোনও দ্বিধা নেই এই তারকা ক্রিকেটারের। বিশেষ করে ভারতীয় মহিলা দলে জায়গা ফিরে পাওয়ার জন্য এই মঞ্চকেই কাজে লাগাতে চান তানিয়া ভাটিয়া।  মহিলা আইপিএলে নিজের পারফরম্যান্স দেখানোর জন্য প্রস্তুত রয়েছেন তিনি।

close whatsapp