ডাব্লিউপিএল ২০২৩, ম্যাচ ১৮: এমআই বনাম ডিসি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

মুম্বাই জিতলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে

Mumbai Indians
Mumbai Indians. ( Image Source: WPL )

২০শে মার্চ, সোমবার, ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে উইমেন’স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) চলমান মরসুমের ১৮তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে। মুম্বাই এখনও পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলেছে এবং তাদের প্রথম পাঁচটি ম্যাচে জয়ী হয়েছিল। যার ফলে প্লে অফে যোগ্যতা পাওয়া প্রথম দল হয়েছিল।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসও উত্তেজক ক্রিকেট প্রদর্শন করেছে এবং তাদের ছয় ম্যাচে চার জয় পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্লে-অফ পর্বে জায়গা করে নেওয়া দ্বিতীয় দল হয়েছে দিল্লি। মুম্বাইকে হারাতে পারলে লিগ শীর্ষে থেকে সরাসরি ফাইনালে চলে যেতে পারবে ক্যাপিটালস।

উভয় দলই তাদের আগের ম্যাচে পরাজয়ের সম্মুখীন হয়েছে। ইউপি ওয়্যারিয়র্জের বিরুদ্ধে মুম্বাই হেরেছিল পাঁচ উইকেটে। গুজরাতের বিপক্ষে দিল্লি হেরেছিল ১১ রানে।

পিচ কন্ডিশন

ডাঃ ডিওয়াই পাটিল স্টেডিয়ামের পিচে পেসাররা শুরুর দিকে সাহায্য পাচ্ছে। দুই দলের মধ্যে দিল্লির পেস বিভাগ শক্তিশালী, যদিও মুম্বাইয়ের ব্যাটাররাও পেসের বিরুদ্ধে ভালো ব্যাটিং করেন। সেক্ষেত্রে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখা যেতে পারে এই পিচে। ১৬০-এর কাছাকাছি স্কোর দেখা যেতে পারে।

উভয় দলের কম্বিনেশন

মুম্বাই ইন্ডিয়ান্স

টুর্নামেন্টের শুরু থেকেই মুম্বাই তাদের চার বিদেশীর কম্বিনেশন অপরিবর্তিত রেখেছে। মুম্বাই এখন প্লে-অফে যাওয়া নিশ্চিত করে ফেলায় পরীক্ষা-নিরীক্ষার দিকে যেতে পারে। সেক্ষেত্রে ক্লোয়ি ট্রায়নকে খেলানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউস, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), ন্যাট সিভার-ব্রান্ট, হারমানপ্রীত কউর (অধিনায়ক), ক্লোয়ি ট্রায়ন, আমানজোত কউর, ইসি ওয়ং, ধারা গুজ্জার, হুমাইরা কাজি, জিন্তিমানি কালিতা, সাইকা ইশাক।

দিল্লি ক্যাপিটালস

উইকেটকিপার হিসেবে ভালো পারফর্ম করলেও ব্যাট হাতে তানিয়া ভাটিয়া বিশেষ ভরসা দেখাতে পারেননি এবং তাঁকে বাদ দিয়ে অপর্ণা মণ্ডলকে কিপার হিসেবে রাখা হতে পারে। মুম্বাইয়ের এখনও অবধি সেরা স্পিনার সাইকা ইশাককে সামলানোর জন্য বাঁ-হাতি অলরাউন্ডার জেস জোনাসেনকে ব্যাটিং ক্রমে উপরের দিকে আনা হতে পারে।

সম্ভাব্য একাদশ: মেগ ল্যানিং (অধিনায়ক), শাফালি ভার্মা, জেস জোনাসেন, অ্যালিস ক্যাপ্সি, জেমিমাহ্‌ রড্রিগস, ম্যারিজান কাপ, অপর্ণা মণ্ডল (উইকেটকিপার), অরুন্ধতী রেড্ডি, শিখা পান্ডে, রাধা যাদব, পুনম যাদব।

হেড টু হেড

ম্যাচ – ১| মুম্বাই ইন্ডিয়ান্স – ১ | দিল্লি ক্যাপিটালস – ০

সম্প্রচারের বিবরণ

ম্যাচের কেন্দ্র – ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমি, নভি মুম্বাই

ম্যাচের সময় – ২০ মার্চ, ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি – স্পোর্টস ১৮

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা অ্যাপ

close whatsapp