দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলা টি২০ বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক অস্ট্রেলিয়ার
আপডেট করা - Feb 26, 2023 10:09 pm

ব্যর্থ লরা উলভার্টের লড়াই। দক্ষিণ আফ্রিকা মহিলা দলকে হারিয়ে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করার রে্কর্ড গড়ল অস্ট্রেলিয়া। কেপটাউনে হাড্ডহাড্ডি লড়াই শেষে মেগ ল্যানিংয়ের মুখেই ফুটল জয়ের হাসি। এই নিয়ে ছয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ডও গড়ল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। বেথ মুনির ৭৪ রানের ইনিংসটাই যে এদিন অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকা অবশ্য লড়াই করার চেষ্টা করেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার হার না মানা মানসিকতার কাছে শেষপর্যন্ত হার মানতেই হল তাদের।
২০১৮, ২০২০ সালের মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অস্ট্রেলিয়ার চোখে ছিল হ্যাটট্রিক করার স্বপ্ন। ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পরই সেই রেকর্ড গড়ার দিকে এগিয়ে গিয়েছিল তারা। অপেক্ষা ছিল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানো। বেথ মুনির হাত ধরে সেই রাস্তাটা অনেকটাই প্রশস্ত হয়েছিল। যদিএও দক্ষিণ আফ্রিকা কিন্তু লড়াইটা বেশ ভালই দিয়েছিল। ম্যাচ গড়িয়েছিল শেষ ওভার পর্যন্ত। তবে লরা উলভার্টকে সাজঘরে ফেরানোর পরই কার্যত জয় নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়া।
৭৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন বেথ মুনি
সেই সময় থেকে অস্ট্রেলিয়ার জয়টা ছিল শুধু সময়ের অপেক্ষা। টস জিতে এদিন প্রপথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। শুরুতেই অবশ্য এদিন ১৮ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন অ্যালিসা হিলি। কিন্তু এদিন দুরনম্ত ফর্মে চিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার বেথ মুনি। শুরু থেকেই অস্ট্রেলিয়ার রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। কখনও অ্যাশলে গার্ডনার, গ্রেস হ্যারিসরা তাঁর সঙ্গী হলেও, দীর্ঘক্ষণ ক্রিজে কেউই তাঁকে সঙ্গ দিতে পারেনি।
7⃣ ODI World Cup Titles
6⃣ T20 World Cup TitlesSheer Dominance from Australian Women's Team#CricketTwitter #t20worldcupfinal pic.twitter.com/M0lQ88ym8Y
— Female Cricket (@imfemalecricket) February 26, 2023
#T20WorldCup Champions once again 👏
Congratulations to our #CapitalsUniverse stars, Meg Lanning and Jess Jonassen, for winning the 🏆#AUSvSA #T20WorldCupFinal pic.twitter.com/fEvS3ztZJG
— Delhi Capitals (@DelhiCapitals) February 26, 2023
Australia team under Meg Lanning
69 wins and 8 losses in 78 ODIs
76 wins and 18 losses in 100 T20IsWon 2022 Cricket World Cup
Won 2014 T20 World Cup
Won 2018 T20 World Cup
Won 2020 T20 World Cup
Won 2023 T20 World Cup#t20worldcupfinal #SAvAUS#Cricket#AUSvSA pic.twitter.com/g0JnX2tKR9— Arnav Singh (@Arnavv43) February 26, 2023
https://twitter.com/AvinashArya09/status/1629879507212709888
Pretty hard to believe Laura Wolvaardt went unsold at the WPL auction. I mean.. seriously? #T20Worldcupfinal
— Jatin Sapru (@jatinsapru) February 26, 2023
It's Australia again !! What a team, what a performance in all big ICC tournaments they proved again why they are called champion team Congratulations 🔥🏆 for winning the #T20worldcup 6th time !!#AUSvSA #t20worldcupfinal pic.twitter.com/ZwAPRK5y9G
— Yash k_335 (@335Yash) February 26, 2023
Not how we wanted this #T20WorldCupFinal to end, but you've etched your name in 🇿🇦 cricketing history!
Well played, girls 💚#AUSvSA #T20WorldCup pic.twitter.com/NzVQsU0p99
— Pretoria Capitals (@PretoriaCapsSA) February 26, 2023
https://twitter.com/AvinashArya09/status/1629878679500382208
Sad ending for South Africa but this team has made the entire country proud. #T20WorldCupFinal @RevSportz pic.twitter.com/YcRpDyv2eJ
— Subhayan Chakraborty (@CricSubhayan) February 26, 2023
Awesome Australia have done it 🏆
They become Women’s #T20WorldCup champions for the sixth time! #AUSvSA | #TurnItUp pic.twitter.com/IQj4poaVI9
— ICC (@ICC) February 26, 2023
একটা সময় অস্ট্রেলিয়ার রান ১৩০-এর গন্ডী টপকাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। কিন্তু বেথ মুনির ৭৪ রানের ঝোডো ইনিংসই সমস্ত হিসাব বদলে দিয়েছিল। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৯টি বাউন্ডারি ও একটি ছয় দিয়ে। শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে প্রোটিয়া বাহিনীর সামনে যে বিরাট রান ছিস তা নয়।
দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটার অ্যাশলে গার্ডনার
কিন্তু এদিন ব্যাট হাতে সফল হতে পারেননি তাজমিন ব্রিটস। এই প্রতিযেগিতায় শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন লরা উলভার্ট। এদিনও তাঁর অন্যথা হল না। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ম্যাচের রাশ দক্ষিণ আফ্রিকার হাতেই ছিল। ৪৮ বেল ৬১ রানের দাপুটে ইনিংস খেলেন লরা উলভার্ট। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার জয়ের আশাও জিইয়ে রেখেছিলেন তিনি। অভিজ্ঞ অজি তারকা মেগান শাটের হাত ধরেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। লরা উলভার্টকে সাজঘরে ফেরানোর সঙ্গেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে দিয়েছিলেন মেগান শাট। ১৯ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক অস্ট্রেলিয়ার।