জেনে নিন মহিলা টি২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কখন ও কোথায় দেখা যাবে

South Africa Women and Australia Women
South Africa Women and Australia Women. (Photo Source: Ashley Vlotman/Gallo Images and Matthew Lewis-ICC/ICC via Getty Images)

ঘরের মাঠে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। শুরু থেকে অবশ্য দক্ষিণ আপ্রিকা মহিলা ক্রিকেট দলের গায়ে ফেভারিটের তকমা ছিল না। কিন্তু ঘরের মাঠেই সমস্ত হিসাব নিকাশ বদলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। শুক্রবার ইংল্যা্ন্ডেরক বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নেমেছিল দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। সেখানেই সকলকে চমকে দিয়েছিল মহিলা প্রোটিয়া বাহিনী। প্রথমবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে তারা।

ধারেভারে ইংল্যান্ড তাদের থেকে যে অনেকটাই এগিয়ে ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই দুরন্ত ফর্মে ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বোলিং পারফরম্যান্সই এবার বিশ্বকাপে সকলের নজর কেড়েছে। ক্যাপ, নাদিন দে ক্লার্টরা এবারের মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স দেখিয়ে সকলকেই মুগ্ধ করেছে। সেমিফাইনালের ম়্চেও দুরন্ত ফর্মে ছিল দক্ষিণ আফ্রিকা। ফেভারিট ইংল্যান্ডকে কার্যত বিধ্বস্ত করে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ভারতকে হারিয়ে ইতিমধ্যেই মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দলের তকমা রয়েছে তাদের কাঁধে। সেইসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার পথেও তাদেরকেই এগিয়ে রাখছেন সকলে। অন্যদিকে পুরষদের দক্ষিণ আফ্রিকা দল এখনও পর্যন্ত কোনও ট্রফি জিততে পারেনি। সেখানেই  দক্ষিণ আফ্রিকা মহিলা দল টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। তাজিম ব্রিটস, লওরা উলভার্টদের ব্যাটিং পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তারাই যে দক্ষিণ আফ্রিকার ভরসা তা বলার অপেক্ষা রাখে না।

মহিলাদের টি২০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সমস্ত তথ্য

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল কবে হবে – ২৬ ফেব্রুয়ারী মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল।

ফাইনালের ম্যাচ কোন জায়গায় হবে – মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া নামবে কেপটাউনের নিউল্যান্ডসে

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার সময় – রবিবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনা ভারতীয় সময় সন্ধে ৬.৩০ মিনিটে একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা মহিলা দল এবং অস্ট্রেলিয়ার মহিলা বাহিনী।

লাইভ স্ট্রিমিং এবং ব্রডকাস্ট

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ডিসনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে। স্টার স্পোর্টস নেটওয়ার্কেই দেখা যাবে ম্যাচের টেলিভিশন সম্প্রচার।

close whatsapp