মহিলা টি২০ বিশ্বকাপে ভারতের সাফল্য নির্ভর করছে টপ অর্ডারের পারফর্ম্যান্সে, মত মিতালী রাজের
আপডেট করা - Feb 5, 2023 5:21 pm

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই শুরু হতে চেলছে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ। গতবার না পারলেও এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছেন বারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ভারতীয় মহিলা ক্রিকেট দল নিয়ে বিশেষ পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালী রাজ। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের টপ অর্ডারের পারফরম্যান্সের ওপরই তাদের সাফল্যের চাবিকাঠি রয়েছে বলে মনে করছেন প্রকাক্তন অধিনায়ক মিতালী রাজ।
আগামী ১০ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ১২ ফেব্রুয়ারী চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সংবাদ পেতে মরিয়া হয়ে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনারা। আর সেই ্মযাচ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন েহতে গেলে যে টপ অর্ডারকে দুরন্ত পারফর্ম্যান্ত দেখাতে হবে তা মান ত কোনও দ্বিধা নেই মিতালী রাজের।
এখনও পর্যন্ত মহিলা টি২০ বিশ্বকাপের খেতাব অধরা রয়েছে ভারতীয় মহিলা দলের
২০২০ সালে সেষবার মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। শুধু তাই নয় ২০০৭ সাল ও ২০১৬ সালেও ভারতীয় মহিলা ক্রিকেট দল মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। কিন্তু জিততে প্রতিবারই ব্যর্থ হয়েছে তারা। এবার যাতে কোনওরকম ভুল না হয় সেদিকেই নজর রয়েছে সকলের। তার আগেই মিচালী রাজের এই বিশেষ পরামর্শ।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালী রাজ জানিয়েছেন, “এবারের বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী নির্ভরশীল তাদের টপ অর্ডারের পারফর্ম্যান্সের ওপর। স্মৃতি মন্ধনা দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন এবং তিনি একজন ম্যাচ উইনার। একইসঙ্গে হরমনপ্রীত কৌরও অসাধারণ ফর্মে রয়েছেন। কিন্তু ভারতকে জিততে হলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দলকে হারাতেই হবে। সেক্ষেত্রে এই দুজনের সঙ্গে বাকি ব্যাটারদেরও ভাল পারফর্ম্যান্স দেখাতে হবে”।
সদ্য়ই অনুর্ধ্ব-১৯ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন েহয়েছে ভারতীয় দল। সেই দলেরই অদিনায়ক ছিলেন শেফালী বর্মা এবং অন্যতম সদস্য ছিলেন রিচা ঘোষ। এই দুই ক্রিকেটারের ভারতীয় দলে যোগ দিলে যে তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে তা মানতে কোনও দ্বিধা নেই মিতালী রাজের। একইসঙ্গে তিনি মনে করেন শেফালী বর্মা ও রিচা ঘোষের অভিজ্ঞতাও এই বিশ্বকাপের মঞ্চে হরমনপ্রীত কৌরদের অনেক সাহায্য করবে।
সদ্যই ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার সহ্গে ত্রিদেশীয় সিরিজ শে, হয়েছে ভারতীয় দলের। যদিও ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কোন জায়গায় তাদের ভুল হয়েছে তা নিয়ে যে কাঁটাছেডা চলছে তা বলাই বাহুল্য। হরমনপ্রীত কৌরের হাত ধরে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ অবশেষে ভারতের হয় কিনা সেটাই এখন দেখার।