অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের পর ধোনি, বাবরদের এলিট তালিকায় রোহিত শর্মা

Rohit sharma & Ravindra Jadeja
Rohit sharma & Ravindra Jadeja. ( Image Source: BCCI)

২০২২ সালেই ভারতীয় েদলের টেস্ট অধিনায়কের দায়িত্ব মাথায় উঠেছিল রোহিত শর্মার। সেই থেকেই সাফল্যের রাস্তায় হাঁটা শুরু করেছেন তিনি। রবিবার অস্ট্রেলিয়ার বি্রুদ্ধে দ্বিতীয়  টেস্ট জয়ের পরই এক বিরল রেকর্ড গড়লেন বারত অধিনায়ক। মহেন্দ্র সিং ধোনি এবং বাবর আজমের তালিতায়  নাম লেখালেন এবার তিনিও। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাব প্রথম চার টেস্টেই জয় তুলে নিলেন তিনি। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের পরই এই রেকর্ড গড়েছেন তিনি। এখন তাঁর চোখে সিরিজ জয়ের স্বপ্ন।

বিরাট কোহলি দায়িত্ব ছাড়ার পরই ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্বও উঠেছিল রোহিত শর্মার কাঁধে। অধিনায়ক হিসাবে শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম টেস্ট ম্যাচে নেমেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সিরিজে ২-০ জিতেছিল ভারতীয় দল। এরপর নতুন বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানে জয় দিয়েই যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেই জয় হাসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া।

রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুটো ম্যাচই জিতেছে ভারত

প্রথম ম্যাচ থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। সেি ম্যাচেই কঠিনম পরিস্থিতিতেই অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে দেখা গিয়েছিল সেঞ্চুরীর ঝলক। আর সেই ইনিংসই যে্ টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া বধের রাস্তাটা প্রশস্ত করে দিয়েঠিল তাও বলার অপেক্ষা রাখে না। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ১৩২ রানে হারিয়েছিল ভারত। টেস্ট কেরিয়ারের নবম সেঞ্চুরী সেই ্মযাচেই পেয়েছিলেন রোহিত শর্মা। এরপরই দিল্লিতে রোহিত শর্মার মাথায় ওঠে নতুন মুকুট।

দিল্লি টেস্টে অবশ্য শুরু থেকে লড়াইটা বেশ হাড্ডহাড্ডি ছিল। অন্তত দ্বিতীয় দিন পর্যন্ত ম্যাচের রাশটা অস্ট্রেলিয়ার দখলেই চিল খানিকটা। যদিও তৃতকীয় দিন ম্যাচের চিত্রটা বদলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর স্পিনের জাদুতেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ৬ ুইকেটে সেই ্মযাচ জিতে নিয়েছে ভারত। সেইসঙ্গেই ধোনি এবং বাবর আজমদের এলিট তালিকায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন  রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেটে তৃতীয় অধিনায়ক হিসাব প্রথম চারটি টেস্ট জেতার রেকর্ড গড়লেন রোহিত শর্মা।

২০০৮ সালে প্রথমবার এই রেকর্ড গড়েছিলেন মগেন্দ্র সিং ধোনি। ২০০৮ সালে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আট উইকেটে জিতেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো ম্যাচে জয় তুলে নিয়েছিল ভারতীয় দল।  এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার পরই এমন রেকর্ড গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে এই রেকর্ড গড়লেন রোহিত শর্মা।

close whatsapp