ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু অস্ট্রেলিয়ার
আপডেট করা - Sep 17, 2022 4:37 pm

আগামী ২০ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে অস্ট্রেলিয়া গত বৃহস্পতবারই ভারতে পৌঁছেছে অস্ট্রেলিয়া ব্রিগেড। মাঝে শুধু একদিনের বিরতি, শনিবার থেকেই শুরু হয়ে গেল অ্যারণ ফিঞ্চদের প্রস্তুতি। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতেই সুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজ যে অস্ট্রেলিয়ার কাছেই যথেষ্টগুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। শনিবার থেকে ভারত বধের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে অজি বাহিনী।
যদিও ভারতের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নিয়ে নামছে না অস্ট্রেলিয়া। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজচলাকালীনই দলের অন্যতম প্রধান শক্তি ডেভিড ওয়ার্নারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অজি বাহিনী। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে নামেননি তিনি। শুধু তাই নয়টিটোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ডেভিড ওয়ার্নারকে এই ভারত সফরেও অস্ট্রেলিয়া বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। একেবারে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই ফেরবেন তিনি।
আগামী ২০ সেপ্টেম্বর মোহালীতে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে অস্ট্রেলিয়া
অন্যদিকে ভারতের বিরুদেধে আসার আগেই অস্ট্রেলিয়ার তিন তারকা ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গিয়েছেন। মিচেল স্টার্ক, মিচেল মার্শ এবং স্টয়নিসরা নেই এই টি টোয়েন্টি সিরিজে। বিশেষ গুরুতর চোট না হলেও, সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপষ সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ড। অ্যারণ ফিঞ্চের নেতৃ্ত্বে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া দল পৌঁছেগিয়েছে ভারতে। শনিবার থেকে শুরু হয়ে গিয়েছেতাদের প্রস্তুতিও। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ জিততে মরিয়া হয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
.@CricketAus have arrived 😍
Excitement level ✅ #IndvsAus @gulzarchahal #1stT20I #pca #pcanews #punjab #cricket #teamindia #indiancricketteam #punjabcricketnews #cricketnews #gulzarinderchahal #president #fans #cricketfans pic.twitter.com/6LskXmPYS7— Punjab Cricket Association (@pcacricket) September 17, 2022
একদিনের ফর্ম্যাট থেকে অবসর নিলেও, টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াদলের অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। তাঁর নেতৃ্তত্বেই ভারতের বিরুদ্ধে নামবে অজিরা। এই মুহূর্তে টি টোয়েন্টিতেও কিন্তু বিধ্বংসী ফর্মে দেখা যাচ্ছে না অ্যারণ ফিঞ্চকে। ভারতের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজ যে তাঁর কাছেও একা বড় পরীক্ষা তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যতো ভারতের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে নারাজ অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ। শনিবার থেকেই জোরকদমে চলছে অস্ট্রেলিয়ার নেট অনুশীলন।
অন্যদিকে সদ্য এশিয়া কাপ থেকে ব্যর্থ হয়ে ফিরেছেভারতীয় দল। গত সোমবারই এবারেরই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল গঠন করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সেই দলকেই কতার্যত মাঠে নামাতে চলেছে ভারতীয় দল। বিশ্বকাপে নামার আগে এই অজিদের বিরুদ্ধে যে তারাও তাদের শেষ প্রস্তুতিটা দেখে নিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।