অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতল ভারত
আপডেট করা - Mar 13, 2023 5:09 pm

বর্ডার গাভাস্কার ট্রফি ২০২৩ শেষ হল। আহমেদাবাদ টেস্টে ড্র হওয়ায় ২-১ ব্যবধানে এই সিরিজ জিতে নিল ভারত। গতকাল ৬ ওভারে ০ উইকেটে ৩ রান থেকে পঞ্চম দিনে নিজেদের স্কোর ৭৮.১ ওভারে ২ উইকেটে ১৭৫ রানে নিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপরেই এই ম্যাচ ড্র হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
অস্ট্রেলিয়ার পাহাড় সমান ৪৮০ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে পাল্টা জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি এবং শুভমন গিলের শতরানের হাত ধরে ৫৭১ নিজেদের প্রথম ইনিংসে ১৭৮.৫ ওভার খেলে ১০ উইকেটে ৫৭১ রান করে ভারত। ভারতের প্রথম ইনিংস তথা গোটা টেস্টে সর্বোচ্চ রান করেন বিরাট কোহলি। ৩৬৪ বলে ১৮৬ রান করে তিনি ১২০৫ দিন পর নিজের ২৮তম টেস্ট শতরানটি সম্পূর্ণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল তার ৭৫তম শতরান।
পঞ্চম দিনের শুরুতেই ম্যাথু কুহনিম্যান নিজের উইকেট হারান। ৩৫ বলে ৬ রান করে অশ্বিনের বলে এলবিডাব্লিউ হন তিনি। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন মার্নাস ল্যাবুসেন। তার এবং ওপেনার ট্রাভিস হেডের মধ্যে ১৩৯ রানের পার্টনারশিপ হয়। শতরান হারালেও ৯০ রানের একটি খুব সুন্দর ইনিংস খেলেন হেড। তিনি ১৬৩ বলে ৯০ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং ২টি ছয়। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। মার্নাস ল্যাবুসেনও একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি ৭টি চার সহ ২১৩ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ৫৯ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।
সিরিজ সেরার পুরস্কার দেওয়া হল রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে
বর্ডার-গাভাস্কার ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করার জন্য সিরিজ সেরার পুরস্কার দেওয়া হল রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে। এই সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ব্যাট হাতে ৮৬ রান করেছেন এবং বল হাতে ২৫টি উইকেট নিয়েছেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ১৩৫ রান করেছেন এবং বল হাতে ২২টি উইকেট নিয়েছেন।
এই সিরিজ জেতার পাশাপাশি নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে প্ৰথম টেস্টে পরাজিত করায় ডাব্লুউটিসির ফাইনালেও চলে গেল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লন্ডনের ওভাল স্টেডিয়ামে ডাব্লুউটিসির ফাইনালে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটির জন্য ৭ই জুন থেকে ১১ই জুন ছাড়াও ১২ই জুন দিনটিকে অতিরিক্ত দিন হিসাবে বরাদ্দ করা হয়েছে।
বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এর ব্যাপারে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-
Congratulations #TeamIndia for Winning the #BorderGavaskarTrophy2023! Superb show of class and perseverance from the team. Special mention to @imVkohli, @ShubmanGill, @imjadeja & @ashwinravi99. Double celebration as India is through to the #WTC2023 finals. @BCCI #INDvsAUS pic.twitter.com/h7XTbygTST
— Jay Shah (@JayShah) March 13, 2023
#TeamIndia beat #Australia
4 Match #TestSeries 2-1 🏏🇮🇳🇦🇺#BorderGavaskarTrophy2023 #BorderGavaskarTrophy #INDvsAUS #INDvAUS #IndianCricketTeam #Cricket #CricketTwitter #TestCricket pic.twitter.com/j1D8hM5A0v— Nishant Dravid (@nishantdravid73) March 13, 2023
Runs galore here in Ahmedabad with the final Test resulting in a Draw!
A series to remember for both teams 👍👍#TeamIndia | #INDvAUS pic.twitter.com/f0auEbsMP4
— BCCI (@BCCI) March 13, 2023
🇮🇳
India bags it yet again. #INDvsAUS #BorderGavaskarTrophy2023 #TestCricket #wtcfinal— Rajat Bharti (@iam1rajatbharti) March 13, 2023
India 🏆#WTC23 | #INDvAUS | #NewCoverPic pic.twitter.com/PI5ALCnBQc
— ICC (@ICC) March 13, 2023
Leading run scorers of this BGT – Virat Kohli topped for India! pic.twitter.com/nw1FpzVvyG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 13, 2023
Partners in Crime👊#INDvsAUS#Jadeja#Ashwin pic.twitter.com/vAESUxzZaz
— Sharvil Patel (@Sharvil_2612) March 13, 2023
1. Rohit Sharma 120 1st Test
2. Shubman Gill 128 4th Test
3. Ravendra Jadeja (all)
4. Axar Patel (all)
5. Virat Kohli (186) & R Ashwin (all)
My top 5 performances for India, 2023 BGT series 🇮🇳👏🏆
Share your top 5 👇@ImRo45 @imVkohli @ShubmanGill @imjadeja @ashwinravi99…
— Sushant Mehta (@SushantNMehta) March 13, 2023
Rohit Sharma said "Happy to see Kohli scored a hundred, we all know his class & made hundreds in white ball earlier & now in red ball".
— Johns. (@CricCrazyJohns) March 13, 2023
https://twitter.com/oldsouleunoia/status/1635240330412036096?t=u3SU02cuMQg4nCwiEkTDaw&s=19