রবীন্দ্র জাদেজার বিধ্বংসী স্পিনে কুপোকাত অস্ট্রেলিয়া, তিন দিনেই ম্যাচ জয় ভারতের

Ravindra Jadeja
Ravindra Jadeja. ( Image Source: BCCI )

আবারও সেই রবীন্দ্র জাদেজা জাদুতেই বাজিমাত ভারতের। তিন দিনেই দিল্লি টেস্ট জয় ভারতের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় টিম ইন্ডিয়ার। এই জয়ের সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খানিকটা ব্যাকফুটেই ছিল ভারতীয় দল। কিন্তু রবিবার দিনের শুরু থেকেই পিচে ছিল রবীন্দ্র জাদেজার জাদু। আর তাতেই কুপোকাত অস্ট্রেলিয়া। মাত্র এক ইনিংসেই অস্ট্রেলিয়াকে শেষ করে দিলেন তিনি একাই।

দ্বিতীয় দিনের সেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৬২। তৃতীয় দিনের শুরু থেকেই অজি ব্যাটাররা রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। এক সেশনে ৫১ রানে ৯ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সেখানেই রবীন্দ্র জাদেজার একারই শিকার সাত উইকেট। অশ্বিন পেয়েছেন ৩ উইকেট। মাত্র ১১৩ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার  দ্বিতীয় ইনিংস। ম্যাচের ভাগ্য তখনই নিশ্চিত। জয়টা তখন ভারতীয় দলের শুধুই সম.ের অপেক্ষা ছিল।

দ্বিতীয় ইনিংসে ৪২ রানে একাই সাত উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা

এদিন সুরু থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর স্পিনের সামনে অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইনআপ খরকুটোর মতো উড়ে গিয়েছে এদিন। মার্নাস লাবুশানেকে দিয়ে এদিন রবীন্দ্র জাদেজার উইকেট শিকার শুরু হয়। আর সেই ঝড়ের সামনে  দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা।  সেইসঙ্গে জাদেজাকে যোগ্য সঙ্গত দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস সেষ করতে মাত্র একটা সেশনই সময় নিয়েছিল ভারতীয় দলের বোলাররা।

ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথকে এদিন সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর  একে একে পিটার হ্যান্ডসকম্ব, অএ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ন্যাথান লিয়নকে সাজঘরে ফেরানোর দায়িত্ব তুলে নিয়েছিলে রবীন্দ্র জাদেজা। ১২.১ ওভারের মধ্যে মাত্র ৪২ রান দিয়ে একাই সাত ুইকেট তুলে নিয়ে ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজাই। সেই থেকে ভারতের জয় তখন শুধুই সময়ের অপেক্ষা ছিল।

অস্ট্রেলিয়া লড়াই করার চেষ্টা অবশ্য করেছিল। রোহিত শর্মা শুরুটা বেশ ভালভাবেই করে দিয়ে গিয়েছিল। তবে লোকেশ রাহুল এদিনও ব্যর্থ হয়েছেন। তিনি ফিরে গিয়েছেন ১ রানে। তবে ভারতের জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি। শেষপর্যন্ত ক্রিজে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলি অবস্য এদিনও ২০ রানেই ফিরে গিয়েছেন। অস্ট্রেলিয়া ভারতের ৪ উইকেট তুলে নিতে পারলেও, শেষরক্ষা করতে পারেননি। শেষ মুহূর্তে কেএস ভরকের আক্রমণাত্মরক ইনিংসে ভারতকে জয় পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি। সিরিজে ২-০ এগিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তায় অনেকটাই এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

close whatsapp