আইপিএল ২০২৩-এর সম্পূর্ণ সূচী, জানুন কবে কোন দলের খেলা
প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
আপডেট করা - Feb 17, 2023 7:20 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম সংস্করণটি ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে। ১৭ই ফেব্রুয়ারি, শুক্রবার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইপিএল ২০২৩-এর আনুষ্ঠানিক সময়সূচী ঘোষণা করেছে। আসন্ন সংস্করণে দশটি অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ৭৪টি ম্যাচ জুড়ে লড়াই করবে সম্মানজনক আইপিএল ট্রফি দখল করার জন্য। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৩১শে মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।
গত বছরে প্রথমবার খেলতে নেমেই শিরোপা জেতা গুজরাত টাইটান্স আসন্ন সংস্করণে তাদের চ্যাম্পিয়নশিপ রক্ষা করার চেষ্টা করবে। তারা এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হবে কারণ অতীতে সাফল্য পাওয়া দল মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস আগের মরসুমের ব্যর্থতা কাটিয়ে এবারের মিনি-নিলামে একটি শক্তিশালী স্কোয়াড গড়েছে।
মহামারী সংক্রান্ত কারণে গত সংস্করণের লিগ পর্ব মাত্র চারটি ভারতীয় শহরে সীমাবদ্ধ ছিল। তবে আসন্ন সংস্করণে প্রাক-মহামারী সময়ের মতোই সারা দেশ জুড়ে আয়োজিত হবে টুর্নামেন্টটি। এবারের আইপিএল মোট বারোটি শহরে আয়োজিত হচ্ছে – কলকাতা, লখনউ, দিল্লি, মোহালি, ধরমশালা, জয়পুর, আহমেদাবাদ, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ ও গুয়াহাটি। ২০২২ সংস্করণের সমাপ্তির পরে গত বছরের জুন মাসে ২০২৩ থেকে ২০২৭ সময় পর্বের জন্য বিপুল মূল্যে মিডিয়া স্বত্বাধিকার বিক্রি করেছিল বিসিসিআই।
মিডিয়া স্বত্বাধিকার ৪৮৩৯০ কোটি টাকায় বিক্রি করেছিল বিসিসিআই, যা আইপিএলকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রীড়া ইভেন্টে পরিণত করেছিল। ভারতীয় উপমহাদেশের জন্য ২৩৫৭৫ কোটি টাকায় টেলিভিশনের স্বত্বাধিকার জিতেছিল ডিজনি+ হটস্টার। প্রতিযোগিতার ডিজিটাল স্বত্বাধিকার ২৩৭৫৮ কোটি টাকায় কিনেছিল ভায়াকম১৮।
টুর্নামেন্টের ১৬তম সংস্করণের আগে আইপিএল ২০২৩ মিনি নিলামে মোট ৮০ জন খেলোয়াড় কেনার জন্য দলগুলি ১৬৭ কোটি টাকা ব্যয় করেছিল। ইংল্যান্ডের স্যাম কারান প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছিলেন, যখন পাঞ্জাব কিংস ১৮.৫০ কোটি টাকায় তাঁর পরিষেবা অধিগ্রহণ করেছিল। বিসিসিআই আসন্ন সংস্করণের আগে ‘ইমপ্যাক্ট প্লেয়ার রুল’ও চালু করেছে।
আইপিএল ২০২৩-এর সম্পূর্ণ সময় সূচী
| ম্যাচ নম্বর | দিন | তারিখ | সময় (ভারতীয়) | হোম টিম | অ্যাওয়ে টিম | শহর |
| ১ | শুক্রবার | ৩১-০৩-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | গুজরাত টাইটান্স | চেন্নাই সুপার কিংস | আহমেদাবাদ |
| ২ | শনিবার | ০১-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | পাঞ্জাব কিংস | কলকাতা নাইট রাইডার্স | মোহালি |
| ৩ | শনিবার | ০১-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | লখনউ সুপার জায়ান্টস | দিল্লি ক্যাপিটালস | লখনউ |
| ৪ | রবিবার | ০২-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | সানরাইজার্স হায়দ্রাবাদ | রাজস্থান রয়্যালস | হায়দ্রাবাদ |
| ৫ | রবিবার | ০২-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | মুম্বাই ইন্ডিয়ান্স | বেঙ্গালুরু |
| ৬ | সোমবার | ০৩-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই সুপার কিংস | লখনউ সুপার জায়ান্টস | চেন্নাই |
| ৭ | মঙ্গলবার | ০৪-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি ক্যাপিটালস | গুজরাত টাইটান্স | দিল্লি |
| ৮ | বুধবার | ০৫-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রাজস্থান রয়্যালস | পাঞ্জাব কিংস | গুয়াহাটি |
| ৯ | বৃহস্পতিবার | ০৬-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | কলকাতা |
| ১০ | শুক্রবার | ০৭-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | লখনউ সুপার জায়ান্টস | সানরাইজার্স হায়দ্রাবাদ | লখনউ |
| ১১ | শনিবার | ০৮-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | রাজস্থান রয়্যালস | দিল্লি ক্যাপিটালস | গুয়াহাটি |
| ১২ | শনিবার | ০৮-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই সুপার কিংস | মুম্বাই |
| ১৩ | রবিবার | ০৯-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | গুজরাত টাইটান্স | কলকাতা নাইট রাইডার্স | আহমেদাবাদ |
| ১৪ | রবিবার | ০৯-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | সানরাইজার্স হায়দ্রাবাদ | পাঞ্জাব কিংস | হায়দ্রাবাদ |
| ১৫ | সোমবার | ১০-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | লখনউ সুপার জায়ান্টস | বেঙ্গালুরু |
| ১৬ | মঙ্গলবার | ১১-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি ক্যাপিটালস | মুম্বাই ইন্ডিয়ান্স | দিল্লি |
| ১৭ | বুধবার | ১২-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই সুপার কিংস | রাজস্থান রয়্যালস | চেন্নাই |
| ১৮ | বৃহস্পতিবার | ১৩-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | পাঞ্জাব কিংস | গুজরাত টাইটান্স | মোহালি |
| ১৯ | শুক্রবার | ১৪-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স | সানরাইজার্স হায়দ্রাবাদ | কলকাতা |
| ২০ | S at | ১৫-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | দিল্লি ক্যাপিটালস | বেঙ্গালুরু |
| ২১ | শনিবার | ১৫-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | লখনউ সুপার জায়ান্টস | পাঞ্জাব কিংস | লখনউ |
| ২২ | রবিবার | ১৬-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | কলকাতা নাইট রাইডার্স | মুম্বাই |
| ২৩ | রবিবার | ১৬-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | গুজরাত টাইটান্স | রাজস্থান রয়্যালস | আহমেদাবাদ |
| ২৪ | সোমবার | ১৭-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | চেন্নাই সুপার কিংস | বেঙ্গালুরু |
| ২৫ | মঙ্গলবার | ১৮-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | সানরাইজার্স হায়দ্রাবাদ | মুম্বাই ইন্ডিয়ান্স | হায়দ্রাবাদ |
| ২৬ | বুধবার | ১৯-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রাজস্থান রয়্যালস | লখনউ সুপার জায়ান্টস | জয়পুর |
| ২৭ | বৃহস্পতিবার | ২০-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | পাঞ্জাব কিংস | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | মোহালি |
| ২৮ | বৃহস্পতিবার | ২০-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি ক্যাপিটালস | কলকাতা নাইট রাইডার্স | দিল্লি |
| ২৯ | শুক্রবার | ২১-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই সুপার কিংস | সানরাইজার্স হায়দ্রাবাদ | চেন্নাই |
| ৩০ | শনিবার | ২২-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | লখনউ সুপার জায়ান্টস | গুজরাত টাইটান্স | লখনউ |
| ৩১ | শনিবার | ২২-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | পাঞ্জাব কিংস | মুম্বাই |
| ৩২ | রবিবার | ২৩-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | রাজস্থান রয়্যালস | বেঙ্গালুরু |
| ৩৩ | রবিবার | ২৩-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই সুপার কিংস | কলকাতা |
| ৩৪ | সোমবার | ২৪-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | সানরাইজার্স হায়দ্রাবাদ | দিল্লি ক্যাপিটালস | হায়দ্রাবাদ |
| ৩৫ | মঙ্গলবার | ২৫-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | গুজরাত টাইটান্স | মুম্বাই ইন্ডিয়ান্স | আহমেদাবাদ |
| ৩৬ | বুধবার | ২৬-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | কলকাতা নাইট রাইডার্স | বেঙ্গালুরু |
| ৩৭ | বৃহস্পতিবার | ২৭-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রাজস্থান রয়্যালস | চেন্নাই সুপার কিংস | জয়পুর |
| ৩৮ | শুক্রবার | ২৮-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | পাঞ্জাব কিংস | লখনউ সুপার জায়ান্টস | মোহালি |
| ৩৯ | শনিবার | ২৯-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | কলকাতা নাইট রাইডার্স | গুজরাত টাইটান্স | কলকাতা |
| ৪০ | শনিবার | ২৯-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি ক্যাপিটালস | সানরাইজার্স হায়দ্রাবাদ | দিল্লি |
| ৪১ | রবিবার | ৩০-০৪-২০২৩ | দুপুর ৩:৩০ | চেন্নাই সুপার কিংস | পাঞ্জাব কিংস | চেন্নাই |
| ৪২ | রবিবার | ৩০-০৪-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | রাজস্থান রয়্যালস | মুম্বাই |
| ৪৩ | সোমবার | ০১-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | লখনউ সুপার জায়ান্টস | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | লখনউ |
| ৪৪ | মঙ্গলবার | ০২-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | গুজরাত টাইটান্স | দিল্লি ক্যাপিটালস | আহমেদাবাদ |
| ৪৫ | বুধবার | ০৩-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | পাঞ্জাব কিংস | মুম্বাই ইন্ডিয়ান্স | মোহালি |
| ৪৬ | বৃহস্পতিবার | ০৪-০৫-২০২৩ | দুপুর ৩:৩০ | লখনউ সুপার জায়ান্টস | চেন্নাই সুপার কিংস | লখনউ |
| ৪৭ | বৃহস্পতিবার | ০৪-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | সানরাইজার্স হায়দ্রাবাদ | কলকাতা নাইট রাইডার্স | হায়দ্রাবাদ |
| ৪৮ | শুক্রবার | ০৫-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রাজস্থান রয়্যালস | গুজরাত টাইটান্স | জয়পুর |
| ৪৯ | শনিবার | ০৬-০৫-২০২৩ | দুপুর ৩:৩০ | চেন্নাই সুপার কিংস | মুম্বাই ইন্ডিয়ান্স | চেন্নাই |
| ৫০ | শনিবার | ০৬-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি ক্যাপিটালস | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | দিল্লি |
| ৫১ | রবিবার | ০৭-০৫-২০২৩ | দুপুর ৩:৩০ | গুজরাত টাইটান্স | লখনউ সুপার জায়ান্টস | আহমেদাবাদ |
| ৫২ | রবিবার | ০৭-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রাজস্থান রয়্যালস | সানরাইজার্স হায়দ্রাবাদ | জয়পুর |
| ৫৩ | সোমবার | ০৮-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স | পাঞ্জাব কিংস | কলকাতা |
| ৫৪ | মঙ্গলবার | ০৯-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | মুম্বাই |
| ৫৫ | বুধবার | ১০-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই সুপার কিংস | দিল্লি ক্যাপিটালস | চেন্নাই |
| ৫৬ | বৃহস্পতিবার | ১১-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স | রাজস্থান রয়্যালস | কলকাতা |
| ৫৭ | শুক্রবার | ১২-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | গুজরাত টাইটান্স | মুম্বাই |
| ৫৮ | শনিবার | ১৩-০৫-২০২৩ | দুপুর ৩:৩০ | সানরাইজার্স হায়দ্রাবাদ | লখনউ সুপার জায়ান্টস | হায়দ্রাবাদ |
| ৫৯ | শনিবার | ১৩-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | দিল্লি ক্যাপিটালস | পাঞ্জাব কিংস | দিল্লি |
| ৬০ | রবিবার | ১৪-০৫-২০২৩ | দুপুর ৩:৩০ | রাজস্থান রয়্যালস | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | জয়পুর |
| ৬১ | রবিবার | ১৪-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | চেন্নাই সুপার কিংস | কলকাতা নাইট রাইডার্স | চেন্নাই |
| ৬২ | সোমবার | ১৫-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | গুজরাত টাইটান্স | সানরাইজার্স হায়দ্রাবাদ | আহমেদাবাদ |
| ৬৩ | মঙ্গলবার | ১৬-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | লখনউ সুপার জায়ান্টস | মুম্বাই ইন্ডিয়ান্স | লখনউ |
| ৬৪ | বুধবার | ১৭-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | পাঞ্জাব কিংস | দিল্লি ক্যাপিটালস | ধরমশালা |
| ৬৫ | বৃহস্পতিবার | ১৮-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | সানরাইজার্স হায়দ্রাবাদ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | হায়দ্রাবাদ |
| ৬৬ | শুক্রবার | ১৯-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | পাঞ্জাব কিংস | রাজস্থান রয়্যালস | ধরমশালা |
| ৬৭ | শনিবার | ২০-০৫-২০২৩ | দুপুর ৩:৩০ | দিল্লি ক্যাপিটালস | চেন্নাই সুপার কিংস | দিল্লি |
| ৬৮ | শনিবার | ২০-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | কলকাতা নাইট রাইডার্স | লখনউ সুপার জায়ান্টস | কলকাতা |
| ৬৯ | রবিবার | ২১-০৫-২০২৩ | দুপুর ৩:৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স | সানরাইজার্স হায়দ্রাবাদ | মুম্বাই |
| ৭০ | রবিবার | ২১-০৫-২০২৩ | সন্ধ্যা ৭:৩০ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | গুজরাত টাইটান্স | বেঙ্গালুরু |