কায়রণ পোলার্ডকে নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া, তাঁর পরিবর্তে ব্রেভিসকে খেলানোর পরামর্শ তাঁর

Kieron Pollard
Kieron Pollard. (Photo Source: Twitter)

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্সের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। কায়রণ পোলার্ডের ফর্ম নিয়ে এবার মুখ খুললেন তিনি। একের পর এক ব্যর্থতার পর এবার পোলার্ডকে নিয়ে মুম্বইয়ের ভাবা উচিত্ বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে আইপিএলের বাকি ম্যাচ গুলোতে পোলার্ডের পরিবর্তে নতুন ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ারই পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে ভাবা উচিত্ বলে মনে করছেন তিনি।

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে প্রথম থেকে। মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পথেও কায়রণ পোলার্ডের অবদান কম নয়। কিন্তু গত দুই মরসুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তেমন পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে কায়রণ পোলার্ড। গত মরসুমে যেমন ব্যর্থতার স্বাক্ষী থেকেছেন তিনি। তেমনই এবারও মু্বই ইন্ডিয়ান্সের হয়ে কায়রণ পোলার্ডেরব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায়নি। আর দেখার পরই মুখ খুলতে বাধ্য হয়েছেন আকাশ চোপড়া।

এবারের আইপিএলে কায়রণ পোলার্ড এখনও পর্যন্ত মাত্র ১২৯ রান করেছেন

তাঁর মতে কায়রণ পোলার্ডকে বহু সুযোগ দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার তাদের অন্য়রকম পথই বেছে নেওয়া উচিত্। এবারের আইপিএলে প্রথম দল হিসাবে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এমন পরিস্থিতিতে তাদের হারাবার মতো কিছুই নেই। আর সেজন্যই এবার কায়রণ পোলার্ডের পরিবর্ত হিসাবে তরুণ ক্রিকেটারদের নিয়ে ভাবা উচিত্ বলে মনে করেন তিনি। আর সেই লক্ষ্যে আকাশ চোপড়ার নজরে রয়েছেন তরুণ ডেওয়াল্ড ব্রেভিস।

নিজস্ব ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “হঠাত্ই মুম্বই ইন্ডিয়ান্সকে এখন যেন ভাল দল হিসাবে দেখা যাচ্ছে। কিন্তু তাদের দলে একটি পরিবর্তন অবশ্যম্ভাবী। আমার মতে কায়রণ পোলার্ডকে বসিয়ে সেই ডেওয়াল্ড ব্রেভিসকে এবার দলে ফেরানো উচিত্। পোলার্ডকে আর কত সুযোগ দেওয়া হবে। এখনও পর্যন্ত পলার্ডের ব্যাট থেকে রানের দেখা নেই। এই পিচে তাঁর বোলিং গুরুত্বপূর্ণ হতে পারে ঠিকই, কিন্তু একজন বোলার হিসাবে কখনোই পোলার্ডকে দলে রাখা যায় না”।

এবারের আইপিএল চলার মাঝেই দেশের জার্সি থেকে অবসর ঘোষণা করেছেন কায়রণ পোলার্ড। আইপিএলের মঞ্টেও কায়রণ পোলার্ড চূ়ড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। এখনও পর্যন্ত মাত্র ১২৯ রান করতে পেরেছেন এই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। যা কখনোই পোলার্ডের মতো ক্রিকেটারের সঙ্গে মানায় না। তাঁর গড়ে রয়েছে মাত্র ১৪ এবং স্ট্রাইকরেট ১০৯.২২।

এমন পরিস্থিতিতেই এবার কায়রণ পোলার্ডকে নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে পোলার্ডকে নিয়ে কী এতবড় সিদ্ধান্তটা মুম্বই ইন্ডিয়ান্স নিতে পারবে। তা জানতে হলে অবশ্য ম্যাচ শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে।

close whatsapp