ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে বিশেষ রেকর্ডের মালিক টড মার্ফি

TODD MURPHY
TODD MURPHY. ( Image Source: BCCI )

প্রথম ইনিংসে বল হাতে অস্ট্রেলিয়ান ব্যাটারদের বিরুদ্ধে দাপট দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর ভারতের বিরুদ্ধে বল হাতে দুর্ধর্ষ দাপুটে পারফরম্যান্স দেখালেন টড মার্ফি। সেইসঙ্গেই ভারতের বিরুদ্ধে রেকর্ড গড়লেন এই ম্যাচেই অভিষেক হওয়া টড মার্ফি। দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার হিসাবে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে পাঁচ উইকেচ নেওয়ার রেকর্ড গড়লেন টড মার্ফি। প্রথম ইনিংসে ভারতের হয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন  রবীন্দ্র জাদেজা। তারই পাল্টা দবাব দিলেন যেন এবার টড মার্ফি। অস্ট্রেলিয়ার জার্সিতে এই সিরিজেই অভিষেক হয়েছে টড মার্ফির।

২০০৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে ভারকের মাটিতে অফ স্পিনার হিসবে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন জেসন ক্রেজা। এই মাঠেই সেই রেকর্ড গড়েছিলেন তিনি। আর সেই কাজই এবার পূণরাবৃত্তি হল টড মার্ফির হাত ধরে। দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতেই পাঁচ উইকেট তুলে নিলেন তিনি।  ভারতের প্রথম ইনিংসে কার্যত একাই ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। যদিও রোহিত শর্মার সেঞ্চুরী ইনিংস ভারতীয় দলকে বাড়তি অক্সিজেন যুগিয়েছে।

দ্বিতীয় অস্ট্রেলিয়ান স্পিনার হিসাবে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট টড মার্ফির

প্রথম দিন থেকেই বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন টড মার্ফি। রোহিত শর্মার সঙ্গে ৭৫ রনের পার্টনারশিপ গড়তে পারলেও সেই পার্টনারশিপ বেঙেছিলেন টড  মার্ফি। দ্বিতীয় দিনের শুরু থেকেই টড মার্ফি স্পিন এদিন ভয়ঙ্কর রূপ নিয়েছিল। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তিনি। আর সেখানেই ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে যেতে হয়েছে ভারতীয় দলের তাবড় তাবড় ব্যাটারদের। দিনের শুরুতেই রবিচন্দ্রন অশ্বিনকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি।  চেতেশ্বর পূজারাকেও বেশীক্ষণ ক্রিজে দাঁড়াতে দেননি এই তরুণ ক্রিকেটার। মাত্র সাত রানেই থেমেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

সেই সম. থেকেই রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি পার্টনারশিপ তৈরি করার চেষ্টা শুরু করেছিলেন। কিন্তু লাঞ্চের পরই এই বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়েছিলেন টড মার্ফি। এদিন ভারতীয় দলের বেশীরভাগ ব্যাটারদেরই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিন নাগপুরের বাইশগজে শুধুই ছিল টড মার্ফির দাপট।  কেরিয়ারের প্রথম টেস্টেই পাচ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি।

ভারতের মাটিতে দ্বিতীয় অস্ট্রেলিয়ান স্পিনার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। কেএস ভরতকে সাজঘরে ফেরানোর সঙ্গেই সেই রেকর্ড গড়েন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গে চতুর্থ অস্ট্রেলিয়ান  স্পিনার হিসাবেও টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন টড মার্ফি।

close whatsapp