জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন স্বস্তি দিচ্ছে অধিনায়ক রোহিত শর্মাকে

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo by Ashley Vlotman/Gallo Images)

এশিয়া কাপ শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল ভারতীয় ব্রিগেড। চোট পেয়ে এশিয়া কাপ থেকে চিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। আর তাতেই  যে ভারতীয় দলের চিন্তা বেড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপের মঞ্চেপ্রথম ম্যাচথেকেই জসপ্রীত বুমরার অনুপস্থতির প্রভাব ছিল স্পষ্ট। বিশেষ করে সুপার ফোরের মঞ্চে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় বোলারদের ব্যর্থতা। তবে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বারতীয় দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা টি টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলের জার্সিতে ফের মাঠে নামতে চলেছেন জসপ্রীত বুমরাহ। আর সেটাই আত্মবিশ্বাস যোগাচ্ছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকে। তাঁর মতে জসপ্রীত বুমরার মতো একজন বোলার দলে না থাকাটা সবসময়ই বড় চিন্তার বিষয়। বিশেষকরে বুমরার যে দক্ষতা, তাতে প্রতিপক্ষ ল বারবারই সমস্যায় পড়েছে। এবার সেই জসপ্রীত বুমরার ভারতীয় দলে উপস্থিতি স্বস্তি যোগাচ্ছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে।

চোটের জন্য এবারের এশিয়া কাপে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ

আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচ থেকেই ভারতীয় দলের পরীক্ষা নীরিক্ষাগুলোও শুরু হয়ে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় দলের প্রধান বোলার জসপ্রীত বুমরাহ। সেই জসপ্রীত বুমরাহই চোট সারিয়ে ফিরেছেন এই সিরিজে। আগের মতোই যে এই সিরিজেই নিজের ফর্মেই সকলের সামনে বুমরাহ আসবেন, সেই ব্যপারে যথেষ্ট আশাবাদী ভারতীয় দলেরক অধিনায়ক রোহিত শর্মা।

সাংবাদিক সম্মেলনে বসে রোহিত শর্মা জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ সবসময়ই আমাদের জন্য একদন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অতীতে যেভাবে তিনি পারফরম্যান্স প্রদর্শন করেছেন, তা এককথা্য় অসাধারণ। তিনি একজন আক্রমণাত্মক বোলার। তাঁর মতো একজন বোলার যদি দলের বাইরে থাকে, সেটা কখনোই দলের পক্ষে ভাল নয়। যেটা সবচেয়ে ভাল খবর যে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলে ফিরে এসেছেন এবং আমি আশাবাদী যে আগের মতো ফর্মেই ফের তাঁকে দেখতে পাব”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় দল তাদের নানান পরীক্ষা নীরিক্ষা গুলো দেখে নিতে চায়। সেইসঙ্গে এই সিরিজই যে ভারতের টিম কম্বিনেশন গড়ার প্রধান ম়্চ, তাও বলার অপেক্ষা রাখে না। সেই সমস্ত লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ভুল ত্রুটিগুলোও এখানেই দেখে নিতে চাইছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়েভারকতীয় দলের প্রধান অস্ত্র ছিলেন জসপ্রীত বুমরাহ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টথেকে টি টোয়েন্টি প্রতিটিফর্ম্াটেই ভাল পারফরম্যান্স করেছিলেন বুমরাহ। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়া সিরিজ জসপ্রীত বুমরার জন্যও অন্যতম পরীক্ষার মঞ্চ।

close whatsapp