অস্ট্রেলিয়া এক সেশনে অল আউট হয়ে যাবে, ভাবতে পারেননি রোহিত শর্মাও

Rohit Sharma
Rohit Sharma. ( Photo Source: BCCI )

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় দল। আড়াই দিনেই অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে নাগপুরের টেস্ট জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র দুই ঘন্টাতেই ম্যাচ শেষ করে দিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে বল হাতে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সামনে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে এমনভাবে জিততে পারবে ভারত সেটা নাকি রোহিত শর্মাও বুঝতে পারেননি। অন্তত এক সেশনেই অস্ট্রেলিয়াকে শেষ করে দেওয়ার ব্যপারটা এখনও বিশ্বাস করতে পারছেন রোহিত শর্মা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল ভারতীয় দল। তৃতীয় দিন অক্ষর পটেলের ৮৪ রানের ইনিংসে ভর করেই শেষপর্যন্ত ৪০০ রানে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে ভারতীয় দল লিড নেয় ২২৩ রানের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিডটা যে ভারতীয় দল খুব একটা বেশী নিেয়েছিল তা নয়। কিন্তু সেই রান করতেই অস্চ্রেলিয়া এদিন ধরাশায়ী। আর সেই কৃতিত্ব যে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার তা বলার অপেক্ষা রাখে না।

মাত্র দুই ঘন্টাতেই অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিলেন ভারতীয় স্পিনাররা

বল হাতে এদিন শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার অপেক্ষা ছিল ভারতীয় দলের। প্রথম ওভার থেকেই শুরু হয়ে গিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের  স্পিনেরক জাদু। আর তাতেই  একেবারে কুপোকাত অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা এবং ডেভিড ওয়ার্নারকে দিয়ে শুরু হয় রবিচন্দ্রন অশ্বিনের শিকার। এরপর একে একে ম্যাট রেনেশ, পিটার হ্যান্ডসকম্ব এবং অ্যালেক্স ক্যারিকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনিই। এক সেশনের মধ্যেই এদিন অস্ট্রেলিয়াকে শেষ করে  ম্যাচ জিতে নিয়েয় ভারতীয় দল।

অস্ট্রেলিয়ার মতো দলকে এক সেশনের মধ্যে শেষ করে দেওয়াটা নাকি রোহিত শর্মা নিজেও প্রত্যাশা করতে পারেননি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, “অস্ট্রেলিয়াকে এক সেশনের মধ্যে অল আউটকরে দিতে পারব, তা ভাবতে পারিনি। বোলিং নিয়ে কঠিন পরিস্থিতি নিয়েও আমরা প্রস্তুত ছিলাম এদিন।  সেশনের পর সেশন কঠিন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু একবারের জন্যও ভাবতে পারিনি যে  তাদেরকে এক সেশনের মধ্যে অল আউট করে দিতে পারব”।

রোহিত শর্মা আরও জানিয়েছেন, “এখানে দেখাই যাচ্ছে যে  সময় যত এগিয়েছে পিচ কিন্তু ততই ধীর হয়ে গিয়েছিল। সেইসঙ্গে পিচে কোনও বাউন্সও ছিল না। তাতে খানিকটা হলেও চমকে গিয়েছিলাম”।

নাগপুরের পর এবার দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে নামবে ভারত। সেখানেও এই ধারা ভারতীয় দল অব্যহত রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp