অজি স্পিনারদের বিরুদ্ধে বিরাট কোহলিকে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ ইরফান পাঠানের

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ। এই মুহূর্তে গোটা দেশের ফোকাস বর্ডার গাভাসর ট্রফির দিকে। আগামী ৯ ফেব্রুয়ারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দড়জা খুলে যাবে ভারতীয় দলের জন্য। সেই মঞ্চে বিরাট কোহলি ভারতের অন্যতম প্রধান ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে নামার আগেই বিরাট কোহলিকে  বিশেষ পরামর্শ ইরফান পাঠানের। অজি স্পিনারদের বিরিুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলারই পরামর্শ দিচ্ছেন তিনি।

এই মুহূর্তে বাইশগজে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। গতবছরই এশিয়া কাপে সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। নতুন বছরের শুরু থেকেই বিধ্হংসী ফর্মে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী এসেছিল বিরাট কোহলির ব্যাটে। শুধু তাই নয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন বিরাট কোহলি।  তবে এখনও পর্যন্ত টেস্টের মঞ্চে  বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরী আসতে দেখা যায়নি।

২০১৯ সালে শেষবার টেস্টে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের বিরুদ্ধে খেলা নিয়েই বিরাট কোহলিকে বিশেষ পরামর্শ দিচ্ছেন ইরফান পাঠান। সম্প্রতি স্পিনের বিরুদ্ধে বিরাট কোহলিকে বারবারই সমস্যায় পড়তে দেখা গিয়েছে।  সেখানে অস্ট্রেলিয়ান শিবিরে রয়েছেন ন্যাথান লিয়ন,  অ্যাশটন আগারের মতো স্পিনাররা। সেজন্যই বিরাট কোহলিকে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিচ্ছেন ইরফান পাঠান।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “একটা জিনিসই তাঁকে মাথায় রাখতে হবে সবসময় যে কেমনভাবে তাদের স্পিনারদের মোকাবিলা করবেন তিনি। সেখানে ন্যাথান লিয়নের সঙ্গে অ্যাশটন আগারও রয়েছেন। কারণ সম্প্রতি স্পিনের বিরুদ্ধে সমস্যা পড়তে দেখা গিয়েছে তাঁকে। আর সেজন্যই আমি ব্যক্তিগতভাবে চাইব স্পিনারদের বিরুদ্ধে বিরাট কোহলি খানিকটা আক্রমাত্মক ক্রিকেট খেলুক। কারণ আমি মনে করি স্পিনের বিরুদ্ধে খেলার ক্ষেত্রে স্ট্রাইকরেট একটা বড় ব্যপার”।

সম্প্রতি বিরাট কোহলি টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে সেঞ্চুরী পেলেও এখনও পর্যন্ত টেস্টের মঞ্চে সেঞ্চুরী পাননি তিনি। শেষবার ২০১৯ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরী করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে তাঁর ব্যাটে যে সেঞ্চুরীর ঝলক দেখার অপেক্ষায় সকলে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।  আগামী ৯ ফেব্রুয়ারী থেকেই শুরু হচ্ছে টেস্ট সিরিজ।

close whatsapp