টি-২০ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় মন্তব্য আকাশ চোপড়া
আপডেট করা - Nov 14, 2021 6:21 pm

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। আর তার আগে নিজের মতামত জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চেপড়া বলেন, তিনি কখনই ভাবেননি যে এই দুটো দল অর্থাৎ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া কখনই এবারের বিশ্বকাপের ফাইনালে উঠবে। এই দুই দল ফাইনালে ওঠায় বেশ চমকেছেন তিনি। তবে এদিনের ফাইনাল ম্যাচ বলতে গিয়ে আকাশ চোপড়া জানান দু দলের বাঁহাতি পেসাররা বড় ভূমিকা পালন করতে পারে। দুটোর বেি উইকেট তুলেত পারে তারা। তিনি জানিয়েছেন সোধির থেকে বেশি উইকেট তুলে নেবেন জাম্পা। এদিকে ফিঞ্চের থেকে বেশি রান করবেন গাপটিল। তবে আকাশ চোপড়া মনে করেন এদিনের ম্যাচ জিতবে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, আসন্ন ভারত-নিউজিল্যান্ড টেস্টের আগে তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন হাত ভেঙে যায় ডেভন কনওয়ের। আর তারপরই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যানি এই ক্রিকেটার। তবে শুধু টি-২০ বিশ্বকাপ থেকেই নয় ভারতের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ এবং টেস্ট ম্যাচ থেকেও ছিটকে গেলেন ডেভন কনওয়ে। তাঁর জায়গায় বদলি হিসেবে দলে এসেছে ব্যাটিং অলরাউন্ডার ডারিল মিচেল।
৩০ বছর বয়সী মিচেল দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। তিনি টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৯৭ রান করেছেন। তাঁর রানের গড় ৪০-এর কাছাকাছি। ২০১৯ সালের শেষের দিকে টেস্ট অভিষেক হয়েছিল মিচেলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরেই নিউজিল্যান্ড ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ১৭ নভেম্বর জয়পুরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে। ২৫ নভেম্বর থেকে কানপুরে দুটি টেস্ট ম্যাচের সিরিজ শুরু হবে।