কীভাবে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া, দেখুন
আপডেট করা - Nov 13, 2021 10:27 pm

চলতি টোয়েন্টি বিশ্বকাপে পারফেক্ট ক্রিকেট খেলেই ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুতে অজিদের কেউ সেভাবে ফেভারিট হিসেবে ধরেন। ডেভিড ওয়ার্নার সেভাবে ফর্মে ছিলেন না, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথও তেমন স্বাচ্ছন্দ্যে ছিলেন না। ম্যাথু ওয়েডের ফর্ম নিয়ে সংশয় ছিল। মার্কস স্টোয়নিস, অ্যাডাম জাম্পা কতটা কী করতে পারবেন তা নিয়ে সংশয় ছিল। অনেকেই তাই সুপার ১২ পর্ব থেকে অজিদের সেমিফাইনালে ওঠা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আরব মুলুকে বিশ্বকাপের বল গড়াতেই নিজেদের দারুণভাবে গুছিয়ে নেন অ্যারন ফিঞ্চরা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে এবারের টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। জোস হ্যাজেলউডের আগুনে স্পেলে ঝলসে গিয়েছিল প্রোটিয়ারা। এরপর শ্রীলঙ্কাকে ঝালহীন করে ৭ উইকেটে হারায় অজিরা। তবে তৃতীয় ম্যাচে এসে টুর্নামেন্টের ফেভারিট ইংল্যান্ডের কাছে হারটা অজিদের শিক্ষা দেয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সুপার ১২ পর্বের শেষ দুটি ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে একেবারে গুঁড়িয়ে দেয় নেট রানে রেটে দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে সেমিফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে একেবারে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে থেকে অস্ট্রেলিয়াকে জেতান ম্যাথু ওয়েড। এবার ফাইনালে সামনে নিউ জিল্যান্ড। ২০১০ টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ফাইনালে হারে অস্ট্রেলিয়া। তবে এবার প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া অজি বিগ্রেড।
এক নজরে টি২০ বিশ্বকাপ ২০২১-এ অস্ট্রেলিয়া–
সুপার টুয়েলভ পর্ব
প্রথম ম্যাচ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পাঁচ উইকেট। ম্যাচের সেরা: জোস হ্যাজেলউড
দ্বিতীয় ম্যাচ
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ী ৭ উইকেটে। ম্যাচের সেরা: অ্যাডাম জাম্পা
তৃতীয় ম্যাচ
ইংল্যান্ডের কাছে হার ৮ উইকেটে। ম্যাচের সেরা: ক্রিস জর্ডন
চতুর্থ ম্যাচ
বাংলাদেশের বিরুদ্ধে জয় ৮ উইকেটে। ম্যাচের সেরা: অ্যাডাম জাম্পা
পঞ্চম ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় ৮ উইকেটে। ম্যাচের সেরা: ডেভিড ওয়ার্নার।
সেমিফাইনাল
পাকিস্তানের বিরুদ্ধে জয়ী ৫ উইকেটে