টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে সেরা পারফরম্যান্স দেওয়ার বার্তা হার্দিক পান্ডিয়ার

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Instagram)

টি টোয়েন্টি সিরিজের আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন হার্দিক পানমিডিয়া সহ বাকি ক্রিকেটাররা। এবার টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য। সেখানেই রোহিত শর্মা নন তাঁর জায়গায় ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন েখন হার্দিক পান্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজও জিততে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হতে চলেছে সেটাই এখন দেখার। তবে ম্যাচের আগে হার্দজিক পান্ডিয়ার বার্তা একেবারেই সাফ।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জেতার একটাই মন্ত্র হার্দিক পান্ডিয়ার। আর সেটাই দলের বাকি ক্রিকেটারদেরও বলতে দ্বিধা করেননি তিনি। মাঠে নেমে নিজেদেরক সেরা খেলাটাই খেলার বার্তা দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও তরুণ দলই মাঠে নামানো হচ্ছে ভারতীয় দলের তরফে। সেখানে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জেতার জন্য নিজেদের সেরা পারফরম্যান্সটাই দেখাতে মরিয়া হয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ম্যাচ শুরুর আগে  টস হওয়ার মুহূর্তে সেই কথাই শোনা গেল তাঁরক মুখে।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া

টস জিে এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।  কিউইদের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জেতাই এদিন তাঁর প্রধান লক্ষ্য। সেইসঙ্গে রাঁচির স্টেডিয়ামে শিশির সমস্যাও রয়েছে। সেই সমস্যা থেকে দূরে থাকার জন্যই  প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

টস জেতার পর হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, “ট্র্যাক দেখে যথেষ্ট ভালই মনে হচ্ছে। এখানে প্রথমে বোলিং করাই আমাদের প্রধান লক্ষ্য ছিল। এখানে এখন থেকেই শিশির দেখা যাচ্ছে, সেই জন্যই প্রথমে বোলিং করতে চেয়েছিলাম। মাঠে যাও এবং নিজেদের সেরা ক্রিকেটটা খেল, এই একটা কথাই আমরা জানি। ভাল ক্রিকেট খেলার দিকেই নজর থাকবে আমাদের সকলের। এই টি টোয়েন্টি সিরিজেরক আগে একদিনের ক্রিকেট খেলার অভিজ্ঞতা খানিকটা হলেও আমাদের কাজটা সহজ করে দিয়েছে। একইসঙ্গে অনেকের জন্য এই দলে থাকাটা একটা বড় অভিজ্ঞতা”।

এই সিরিজেই ভারতীয় দলে এসেছেন তরুণ ক্রিকেটার পৃথ্বী শ। যদিও প্রথম ম্যাচে শুযোগ হয়নি তাঁর। একইসহ্গে যুজবেন্দ্র চাহালেরও েই ম্যাচে ভারতীয় দলে জায়গা হয়নি। তরুণ দল নিয়ে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে তারা যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp