হার্দিক পান্ডিয়ার মতো প্রতিভা খুঁজে পাওয়াটাই সবচেয়ে কঠিন, মনে করেন ইরফান পাঠান

Hardik Pandya
Hardik Pandya. ( Image Source:

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হয়েছে। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। যদিও তার আগে রাহুল দ্রাবিড়ের সহ্গে হার্দিক পান্ডিয়াকেও একদিনের বিরতি দেওয়া হয়েছে। নিউ জিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যে হার্দিক পান্ডিয়া যে ভারতীয় দলের হয়ে অন্যতম প্রধান ভূমিরকা পালন করেছে তা বলার অপেক্ষা রাখে না।  ম্যা শেষে সেই কথাই শোনা গেল প্রকাক্তন ক্রিকেটার ইরফান পাঠানের মুখে। তাঁর মতে হার্দিক পান্ডিয়ার মতো প্রতিভা খুবই বিরল হয়। এমন প্রতিভা খুঁজে পাওয়াটাই সবচেয়ে কঠিন একটা বিষয়।

শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে সবচেয়ে বেশী রান করেছিল টিম ইন্ডিয়া।  শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ইনিংস না থাকলে হয়ত সেটা একেবারেই সম্ভব হত না। রোহিত শর্মা এব সুভমন গিলরা শুরুটা ভালভাবে করে দিলেও, মাঝে বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা তাড়াতাড়ি সাজঘরে ফিরে গেলে, রানের গতি অনেকটাই কমে গিয়েছিল। সেই সময় ৩৫০ রান ভারত করতে পারবে কিনা তা নিয়েও একটা ধন্দ ছিল সকলের মনে। সেই জায়গা থেকেই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন  হার্দিক পান্ডিয়া।

শেষ ম্যাচে হার্দিক পান্ডিয়া ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন

শেষ মুহূর্তে নেমে ৩৮ বলে ৫৪ রনের ইনিংস খেলেছিলেন হার্দিক। আর তাতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩৮৫ রানে পৌঁছে িয়েছিল ভারতীয় দল। ব্যাটিং.ের পাশাপাশি বোলিংয়েও অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারেই নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার ফিন অ্যালেনকে সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়ার। তাঁর এই অর রাউন্ড পারফরম্যান্সেই মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “তিনি দলের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ  ক্রিকেটার। এমন ক্রিকেটারই যে কোনও দলের প্রয়োজন যিনি ব্যাটিং এবং বোলিং পারফর্ম্যান্স দেখিয়ে ভারসাম্য দিতে দিতে পারেন। হার্দিক পান্ডিয়া যে দক্ষতা ভারতীয় দলের হয়ে দেখাচ্ছেন, এমন প্রতিভা খুঁজে পাওয়াটাই সবচেয়ে কঠিন একটা বিষয়। বিশ্ব ক্রিকেটে তাঁর মতো খুব কম ক্রিকেটারকেই খুঁজে পাওয়া যায়”।

গতবারের আইপিএল দিয়েই ভারতীয়দলের ফের প্রত্যাবর্তন হয়েছে হার্দিক পান্ডিয়ার। আর সেই থেকেই নিজেরক পারফরম্যান্স দেখিয়ে সকলকে চমকে দিয়ছেন হার্দিক পান্ডিয়া। দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও শেষ ম্যাচে হার্দিকের অল রাউন্ড পারফরম্যান্স ঝলক ফের দেখা গিয়েছে। সামনেই রয়েছে বিশ্বকাপ। সেখানেও যে হার্দিক পান্ডিয়া মন পারফরম্যান্স দেখাতে সমর্থ থাকবেন তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp