ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনায় মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন ভারতীয় ক্রিকেটাররা

Rishabh Pant
Rishabh Pant. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

দূর্ঘটনায় বিপর্যস্ত ঋষভ পন্থ। এই মুহূর্তে হাসরাতালেই রয়েছেন তিনি। সতীর্থের এমন ঘটনায়য়ে ভারতীয় ক্রিরকেটারদেরও মন ভাল নেই তা বলাই বাহুল্য। এবার সেই  ঋষভ পন্থেরই আরোগ্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা ভারতীয় ক্রিকটারদের। মঙ্গলবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেখানেই ভারতীয় দল জিততে পারলে নিউ জিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে টিম ইন্ডিয়া। তার আগে উজ্জয়ীনিতে মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মহাকালেশ্বরের কাছে ঋষভ পন্থের দ্রুত আরোগ্য কামনা করলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

গত ৩০ ডিসেম্বর এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের এই তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ।  রুরকিতে সেই গাড়ী দূর্ঘটনা হয়েছিল তাঁর। সেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গেই ভারতীয় ক্রিকেট মহলে দেখা দিয়েছিল আতঙ্কের ছবি। যদিও কয়েকদিন আগেই ঋষভ পন্থের সুস্থতার খবর দেওয়া হয়েছিল হাসপাতাল তরফে। এবার সেই খবর ঋষভ পন্থখ নিজেই দিলেন সকলকে। সেইসহ্গে সকলকে এই পরিস্থিতিতে তাঁর পাশে থাকার জন্যই ধন্।বাদ জানিিয়েছেন ঋষভ পন্থ।

হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ

যদিও ঋষভ পন্থের মাঠে ফেরা নিয়ে এখনই সেভাবে কিছু বলতে পারেননি চিকিত্সকরা। তাদের মতে রিহ্যাব শুরু হলেই বোঝা যাবে ঋষভ পন্থ কতটা তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবেন। হাসপাতাল থেকেও এখনই ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই তাঁর। শোনাযাচ্ছে অন্তত এক সপ্তাহ এখনও পর্যন্ত হাসপাতালে থাকতে হবে ঋষভ পন্থকে। কয়েকদিনের মধ্যেই ওয়াকারের সাহায্যে হাঁটা শুরু হয়ে যেতে পারে ঋষভ পন্থের।

মহাকালেশ্বর মন্দিরে সূর্যকুমার যাদব  থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটাররাও গিয়েছিলেন। সেখানেই ঋষভ পন্থের জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন  ভারতীয় দলের ক্রিকেটাররা। পুজো দেওয়ার পর সূর্যকুমার যাদব জানিেয়েছেন, “ঋষভ পন্থের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্যই ভগবানের  কাছে প্রার্থনা করেছি আমরা। তাঁর দ্রুত ভারতীয় দলে ফেরাটা আমাদের কাছে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে গিয়েছি আমরা। এখন শুধুই ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি আমি”।

মুম্বইয়ের হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ঋষভ পন্থ। অস্ত্রোপচার একেবারে সঠিক হয়েছে তাঁর। শোনাযাচ্ছে কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়াপেতে পারেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। তবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে এখনই সেভাবে কিছু বলা সম্ভব হয়নি। ঋষভ পন্থের দ্রুত মাঠে ফেরার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp