তরুণ ক্রিকেটারদের মধ্যে ওয়াশিংটন সুন্দরকেই সবার আগে রাখছেন এই প্রাক্তন ক্রিকেটার

বল হাতে দুই উইকেট নেওয়ার পরে হাফ সেঞ্চুরিও করেন ওয়াশিংটন

Washington Sundar
Washington Sundar. (Photo Source: BCCI)

ওয়াশিংটন সুন্দরের অলরাউন্ড দক্ষতায় অত্যন্ত মুগ্ধ প্রাক্তন ভারত টেস্ট ব্যাটার ওয়াসিম জাফর এবং তিনি উল্লেখ করেছেন যে ভবিষ্যতে জাতীয় দলের জন্য খুব ভালো প্রতিভা হয়ে উঠতে পারবেন ওয়াশিংটন। শুক্রবার, ২৭শে জানুয়ারি, রাঁচীর জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই ওয়াশিংটন ভারতের হয়ে অনবদ্য পারফর্ম করেছেন।

স্পিন-বোলিং অলরাউন্ডার ৫.৫ ইকোনমিতে তাঁর চার ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে যেখানে ভারতের অধিকাংশ ব্যাটার স্বাচ্ছন্দ্যে খেলতে সমস্যায় পড়ছিলেন তখন ব্যাট হাতে ২৮ বলে ৫০ রান করেন। তবে তাঁর প্রচেষ্টা সত্ত্বেও স্বাগতিকরা ২১ রানে হেরেছে।

ওয়াশিংটন সুন্দর রান পাওয়ায় ভারত খুশি হবে: ওয়াসিম জাফর

“ওয়াশিংটন সুন্দর রান পাওয়ায় ভারত খুশি হবে। তাকে ভবিষ্যতের জন্য সত্যিই ভালো সম্ভাবনা মনে হচ্ছে, বিশেষ করে সাদা বলের ফর্ম্যাটে। ভারত সন্তুষ্ট হবে ওয়াশিংটন সুন্দরকে ভালো করতে দেখে,” ইএসপিএনক্রিকইনফোতে ম্যাচ প্রসঙ্গে আলোচনার সময় ওয়াসিম জাফর বলেছেন।

পাওয়ারপ্লে চলাকালীন ওয়াশিংটন ফিন অ্যালেন এবং মার্ক চ্যাপম্যানের উইকেট পান। অ্যালেন ২৩ বলে ৩৫ রান করেছিলেন এবং অনেক বড় স্কোরের জন্য তাঁকে প্রস্তুত মনে হচ্ছিল। অন্যদিকে, চ্যাপম্যান স্কোরবোর্ডে কোনো যোগদান ছাড়াই ড্রেসিং রুমে ফেরেন। ওয়াসিম জাফর এই আশাও করেছিলেন যে হতাশাজনক পরাজয়ের পরে ভারতীয় দল দৃঢ়ভাবে প্রত্যাবর্তন করবে।

“সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া শেষ ভরসা ছিল। দুই ওভারের মধ্যে দুটি ডিসমিসাল ভারতের জন্য ম্যাচ শেষ করে দেয়। ভারত দৃঢ়ভাবে ফিরে আসবে। এমন ব্যর্থতা এক ম্যাচে হতেই পারে এবং আশা করা যাই যে ভারতীয় দল পরের ম্যাচে দৃঢ়ভাবে ফিরে আসবে,” তিনি যোগ করেছেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৯শে জানুয়ারি, রবিবার, লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। মেন ইন ব্লু তাদের হতাশাজনক ব্যাটিং পারফর্ম্যান্স ভুলে টপ অর্ডারের কাছ থেকে উল্লেখযোগ্য অবদান আশা করবে। আগামী ম্যাচে হারলে সিরিজ খোয়াতে হবে ভারতকে, তাই সেরা পারফর্ম্যান্স বার না করে আনলে বিপাকে পড়বে টিম ইন্ডিয়া।

close whatsapp