টি টোয়েন্টির পর একদিনের ফর্ম্যাটেও সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত সূর্যকুমার যাদব
আপডেট করা - Jan 18, 2023 3:00 pm

টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলেরক অটোমেটিক চয়েজ সূর্যকুনমার যাদব। কিন্তু একদিনের ফর্ম্যাটে এখনও পর্যন্ত ভারতীয় দলের অটোমেটিত চয়েজ হয়ে উঠতে পারেননি তিনি। সেই সূর্যকুমার যাদবকেই এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচেও সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই সুযোগ পেয়েছিলেন েই তারকা ক্রিকেটার। টি টোয়েন্টির পর একদিনের ক্রিকেটেও নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে রয়েছেন তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। একইসঙ্গে ব্যক্তিগত কারণের জন্য নেই লোকেশ রাহুলও। সেই থেকেই সূর্যকুমার যাদবের খেলা নিয়ে আরম্ভ হয়ে গিয়েছিল জল্পনা। ম্যাচের দিন সকলেই তাকিয়ে ছিলেন রোহিত শর্মার দিকে। সেখানেই সূর্যকুমার যাদবের খেলার কথা ঘোষণা করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টি টোয়েন্টি ক্রিকেটে যেভাবে নিজের পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব, একদিনের ক্রিকেটেও সেই পারফর্ম্যান্সই দেখাতে চান তিনি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই একদিনের সিরিজে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব
এদিন শুধুই তাঁর নাম ঘোষণাটা ছিল সময়ের অপেক্ষা। রোহিত শর্মার মুখ থেকে সূর্যরকুমার যাদবের নাম শোনার পর থেকেই উল্লাসে ফেটে পড়ে হায়দরাবাদের গ্যলারী। ,সামনেই রয়েছে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন টি টোেয়েন্টিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি টোেয়েন্টিতে ছিল সেঞ্চুরী। দলের প্রয়োজনে যেকোনও পরিস্থিতিতেই যে খেলার জন্য প্রস্তুত রয়েছেন সূর্যকুমার যাদব। তা বলেতে কোনওরকম দ্বিধা করেননি এই তারকা ক্রিকেটার।
এই প্রসঙ্গেই সূর্যকুমার যাদব জানিয়েছেন, “এই ফর্ম্যাটে খেলার জন্য সবসময়ই ভালবাসি আমি। এখানে নিজের সেরা পারফম্যান্স দেখানোর দিকেই তকিয়ে রয়েছি আমি। কোনওকিছুই বদলায়নি এখানে। একদিনের ক্রিকেটেও খেলার ক্ষেত্রে আমার এনার্জি একেবারেই এক রয়েছে। যেকোনও পরিস্থিতিতেই দলের হয়ে পারফরম্যান্স দেখাতে প্রস্তুত রয়েছি আমি। সেইসঙ্গে দল আমার থেকে যা চায়, সেটাও করার জন্য আমি একেবারে প্রস্তুত রয়েছি এখন”।
শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরী ইনিংস খেলে ভারতীয় দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। শুধু তাই নয় গত বছরও সূর্যকুমার যাদবের পারফর্মযান্স ছিল প্রশংসাযোগ্য। বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। শুধু তাই নয় এই মুহর্তে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার। এমনকী গতবছর সর্বোচ্চ রানের মালিকও তিনি। সেই সূর্যকুমাপর এবার একদিনের ফর্ম্যাটেও নিজের পারফরম্যান্সের ধারা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।