ওপেনিংয়ে নয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে খেলবেন ঈশান কিষাণ, বার্তা রোহিত শর্মার
আপডেট করা - Jan 17, 2023 7:20 pm

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুযোগ না পেলেও, নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই একদিনের সিরিজে ভারতের প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন ঈশান কিষাণ। ম্যাচের ২৪ ঘন্টা আগেই সেইঅ কথা কার্যত স্পষ্ট করে দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তবে ওপেনিংয়ে নয় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারেই দেখা যেতে চলেছে ঈশান কিষাণকে। এই সিরিজে শ্রেয়স আইয়ার নেই। ভারতীয় দলের মিডল অর্ডারে শক্তি বাড়াতেই যে এই সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না
বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে অসাধারণ পারপরম্যান্স করেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ হয়নি ঈশান কিষাণের। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই যেন প্রথম একাদশে ফেরার রাস্তা খুলে গিয়েছে ঈশান কিষাণের। সবকিছু ঠিকঠাক চললে এই ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যেতে চলেছে ঈশান কিষাণকে। যদিও ওপেনিংয়ে দেখা যাবে না তাঁকে। ভারতীয় দলের হয়ে মিজল অর্ডারেইউ ব্যাটিং করতে নামবেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে দ্বিশতরান পেয়েছিলেন ঈশান কিষাণ
চোটের জন্য নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গে ব্যক্তিগত কারণের নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেই লোকেশ রাহুলও। আর েই দুই ক্রিকোরের অনুপস্থিতিই ভারতীয় দলের প্রথম একাদশের জন্য ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদবের জন্য রাস্তা খুলে দিয়েছে। মিডল অর্ডারে অবশ্য ঈশান কিষাণ কোন পজিশনে ব্যাটিং করতে নামবেন তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
ম্যাচ শুরু হওয়ার আগে রোহিত শর্মা জানিয়েছেন, “ঈশান কিষাণ এই ম্যাচে মিডল অর্ডারে ব্যাটিং করবেন। আমি খুবই খুশি যে বাংলাদেশের পর ফের এখানে ইশান কিষাণ রান করার সুযোগ পেতে চলেছেন”।
বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিমের ্মযাচেই নেমেছিলেন ঈশান কিষাণ। আর সেখানেই কার্যত বাংলাদেশকে একাই শেষ করে দিয়েছিলেন ঈশান কিষাণ। তাঁর হাত দিয়ে একদিনের ক্রিকেটে এসেছিল দ্বিশতরান। বিশ্ব ক্রিকেটে সেদিন একের পর এক রেকর্ড ভেঙেছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। কেরিয়ারের প্রথম সেঞ্চুরীর মঞ্চেই দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন ঈশান কিষাণষ। যদিও সেই ম্যাচের পর থেকে তাঁকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডাগ আউটেই বসে থাকতে হয়েছিল তাঁকে।
কিন্তু শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলের অনুপস্থিতিতিই এবার ভারতীয় দলের প্রথম একাদশে ঈশান কিষাণের জায়গা পাকা করে দিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।