শ্রীলঙ্কার পর এবার লক্ষ্য নিউ জিল্যান্ড, সোমবারই হায়দরাবদে পৌঁছেল রোহিত শর্মা সহ গোটা দল
আপডেট করা - Jan 16, 2023 7:04 pm

ঘরের মাঠে বছরের শুরুটা বেশ ভালভাবেই করেছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে নেমেছিল ভারতীয় দল। টি টোয়েন্টিতে অবশ্য হোয়াইট ওয়াশ করা সম্ভব হয়নি। কিন্তু একদিনের ফর্ম্যাটে সেটই করে দেখিয়েছে ভারতীয় দল। শ্রীলঙ্কাকে একদিনের সিরিজে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতীয় দলের সামনে নিউ জিল্যান্ডের চ্যালেঞ্জ। যদিও টিম ইন্ডিিয়া সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সোমবারই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে হায়দরাবাদ পৌছল ভারতীয় দল।
সদ্য ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হয়েছে। সেখানেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছে ভারতীয় দল। বোলিং থেকে ব্যাটিং সব জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তারা। এবার সামনে রয়েছে নিউ জিল্যন্ড। এই মুহূর্তে একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে নিউ জিলিযান্ড। ঘরের মাঠে সিরি হলেও নিউ জিল্যান্ড যে ভারতীয় দলের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলও অবশ্য সেই লক্ষ্যে প্রস্তুত হয়ে রয়েছে।
আগামী ১৮ জানুয়ারী নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নামছেন রোহিত শর্মারা
আগামী ১৮ জানুয়ারী নিউ জিলিযান্ডের বিরুদ্ধে একদিনমের সিরিজ দিয়েই যাত্রা শুরু করবে ভারতীয় দল। সেই সিরিজে নামারপ ছক কষা যে এখন থেকেই সরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া সদ্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০-এ সিরিজ জিতেছে ভারতীয় দল। সেই পারফরম্যান্স যে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেটাই কাজে লাগাতে মরিয়া হয়ে রয়েছে ভারতীয় শিবির। এই সিরিজ জিততে পারলে ক্রম তালিকাতেও অনেকটা ওপরের দিকে উঠে আসতে পারবে টিম ইন্ডিয়া।
Virat Kohli Has Arrived In Hyderabad Ahead Of The ODI Series Against NZ.#ViratKohli #INDvNZ @imVkohli pic.twitter.com/RXZuQrbuCu
— virat_kohli_18_club (@KohliSensation) January 16, 2023
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। সিরিজে সর্বোচ্চ রানের মালিক তিনি। তাঁর হাত দিয়েই এসেছে জোড়া সেঞ্চুরী। শুধু তাই নয় ২৮৩ রান করে সর্বোচ্চ রানের মালিকও বিরাট কোহলিই। একইসঙ্গে বল হাতেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজে ৯টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। এই পারফরম্যান্সটা নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে তারা।
আগামী অক্টোবরে ঘরের মাঠেই হতে চলেছে বিশ্বকাপের আসর। তার প্রস্তুতি যে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই শুরু হয়ে গিয়েছে তা বেশ স্পষ্ট। নিউ জিল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ জিতে সেই আত্মবিশ্বাসটাই আরও বাড়িয়ে রাখতে চাইছে ভারতীয় শিবির।