শাস্ত্রীর জন্যই ভারতীয় দলে দ্রাবিড়ের কোচ হওয়া সহজ হয়েছে! তীব্র জল্পনা
আপডেট করা - Nov 12, 2021 5:53 pm

অনেকটা ইনডায়রেক্টলি রবি শাস্ত্রী বললেন, তাঁর জন্যই নাকি ভারতীয় দলের কোচ হওয়া দ্রাবিড়ের জন্য সহজ হয়েছে। হ্যাঁ, একটি সর্বভারতীয় টেলিভিশনে অনেকটা এরকমই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ। বিষটা একটু খোলসা করে বলা যাক।
টেলিভিশনে রবি শাস্ত্রী বলেছেন, ‘সিদ্ধান্ত আমার। এটায় কারও কোনও ভূমিকা নেই। আমি যদি ইংল্যান্ডে বলতাম যে আমি যাচ্ছি না, (তাহলে আকর্ষণীয় হত)। আমি আবারও আবেদন করতাম, তাহলে পুরো বিষয়টা ঘুরে যেতে পারত। সেক্ষেত্রে একটা কমিটি লাগত বা যাঁরা আবেদন করতেন, তাদের বলতে হত যে এই লোকটা কোনও একটা কাজ করেনি, যে কারণে তাঁকে বের করে দেওয়া হচ্ছে। সেটা আকর্ষণীয় হত।’ পালটা সঞ্চালক প্রশ্ন করেন, তাহলে কি নিজে থেকেই সরে গিয়ে শাস্ত্রী ভারতীয় ক্রিকেট বোর্ডের সুবিধা করেছেন? সেই প্রশ্নের জবাবে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ বলেন, ‘আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই বিসিসিআই ঠিক কাজ করেছে। বরং এই সময়ের দায়িত্ব দেওয়ার জন্য আমি বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞ। সাত বছর আমি কোচ ছিলাম।’
অন্যদিকে, মাঝে ১১টা বছর, শুধু স্থান আর ব্যাটার বদলে গেল। কিন্তু প্রতিপক্ষ এক, প্রেক্ষাপটও এক। ২০১০ সালে টি ২০ বিশ্বকাপে মাইক হাসির বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। এবারেও ম্যাথু হেডের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, টি২০ বিশ্বকাপের ফাইনালে এই প্রথম উঠল অস্ট্রেলিয়া।
২০১০ সালেও পাকিস্তান আগে ব্যাট করে ১৯১ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। কিন্তু ২৪ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছিলেন মাইক হাসি। এবারেও একই অবস্থা হয়েছিল। অস্ট্রেলিয়ার ৩০ বলে ৬২ রান প্রয়োজন ছিল। এই রানটা করা মোটেও সহজ ছিল না। কিন্তু সেই জায়গা থেকে ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। সৌজন্যে ওয়েডের ১৭ বলে ৪১ রানের ইনিংস। এই ইনিংসে চারটি ছয় এবং দু’টি চার মারেন ওয়েড।